মুকেশ আম্বানি যখন Reliance Jio শুরু করেছিল , তখন কেউ ভাবেনি যে এই কোম্পানি এত দ্রুত ভারতের এক নম্বর টেলিকম অপারেটর হয়ে উঠবে। ফ্রি সিম সেল করে এবং ফ্রিতে 4G ইন্টারনেট দেওয়ার মাধ্যমে Jio কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে তাদের ফ্যান বানিয়েছিল। 2017 সালে কোম্পানিটি মোবাইল জগতে প্রবেশ করে Jio Phone লঞ্চ করেছিল, এবং এখন 2023 সালে কোম্পানি আবার Jio Bharat 4G এর সাথে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই 6 বছরে Jio-এর ফোনের মার্কেট কতটা বদলেছে সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: Jio Bharat V2 Vs JioPhone: জেনে নিন সস্তা প্ল্যানের লড়াইয়ে কোন ফোনটি এগিয়ে
Jio Phone
Jio Phone হল Reliance Jio প্রথম মোবাইল ফোন যা 2027 সালে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি তাদের এই 0 টাকার অর্থাৎ ফ্রি ফোনের জন্য 1500 টাকার সিকিউরিটি মানি নিয়েছিল। যা ফোনটি ব্যবহারের কয়েক মাস পরে ফেরত দেওয়ার ব্যবস্থা ছিল। JioPhone ইউজাররা এত পছন্দ করেছিল যে যে এটি শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সবথেকে বেশি বিক্রিত ফিচার ফোনে পরিণত হয়েছিল।
এই Jio ফোনটি একটি 4G ফোন ছিল যেখানে WhatsApp, Facebook এবং YouTube এর পাশাপাশি JioTV এবং JioCinema ফ্রিতে দেখা যেত। এই ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ওয়াইফাই হটস্পটও ছিল। এই ফোনে একটি 2.4-ইঞ্চি ডিসপ্লে, 512MB RAM, 4GB স্টোরেজ, 2-মেগাপিক্সেল রেয়ার এবং VGA ফ্রন্ট ক্যামেরা এবং একটি 2,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
jio Phone 2
JioPhone-এর সাফল্যের মাত্র এক বছর পরে অর্থাৎ 2018 সালে Reliance Jio মার্কেটে JioPhone 2 লঞ্চ করেছে।এই ফোনের প্রথম মডেলটি যেখানে T9 Keypad এর সঙ্গে এসেছিল, সেখানে JioPhone 2 ফোনে QWERTY Keypad দেওয়া হয়েছিল। এর সাইজ কিছুটা বড় ছিপ এবং ডিজাইন অনেকটা অতীতের বিখ্যাত Blackberry মোবাইল ফোনের মতো ছিল। আরও পড়ুন: Nothing Phone 2 লঞ্চের আগই লিক হল স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস
Jio Phone 2 ফোনের দাম ছিল 2,999 টাকা। ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া হয়েছে। এতে LTE এবং GPRS ইন্টারনেট পরিষেবাও ছিল। এই ফোনে ডুয়াল সিম, 2.4-ইঞ্চি QVGA ডিসপ্লে, FM রেডিও, 3.5mm অডিও জ্যাক, টর্চ লাইট এবং 2,000mAh ব্যাটারির মতো ফিচার ছিল।
JioPhone 2 Next
JioPhone 2 কিন্তু JioPhone এর মতো সাফল্য অর্জন করতে পারেনি। তারপর Jio প্রায় 2 বছরের বিরতি নেয় এবং 2021 সালে স্মার্টফোনের মার্কেটে পা রাখে। এটি JioPhone Next দিয়ে শুরু হয়েছিল যা আম্বানির প্রথম স্মার্টফোন ছিল। এর জন্য কোম্পানি টেক জায়ান্ট গুগলের সঙ্গে পার্টনারশিপ করেছিল।
JioPhone Next 4499 টাকায় সেলের জন্য পাওয়া যায়। এই অ্যান্ড্রয়েড ফোনটি Qualcomm Snapdragon QM215 প্রসেসর এবং প্রগতি OS-এ রান করে। এই ফোনে 2GB RAM + 32GB স্টোরেজ, 512GB মেমরি কার্ড সাপোর্ট, 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে, 13MP রেয়ার ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা এবং 3,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে সেই সব কাজই করা যায় যেটা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে করা যাবে। আরও পড়ুন: এই তিনটি প্ল্যানে প্রতিদিন 5GB ডেটা দিচ্ছে Jio, জেনে নিন কোন প্ল্যানে পাবেন বেশি সুবিধা
Jio Bharat 4G
7 জুলাই 2023 Reliance Jio তাদের JioBharat সিরিজ শুরু করে। এই সিরিজের অধীনে Jio Bharat V2 এবং Jio Bharat K1 Karbonn লঞ্চ করা হয়েছে। এগুলি হল 4G ফিচার ফোন এবং Jio Bharat 4G ফোনের দাম মাত্র 999 টাকা৷ ভারতে এই ফোনটির সেল শুরু হয়েছে এবং এটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
Jio Bharat 4G ফোনে Jio পরিষেবাগুলি ব্যবহার করার জন্য সর্বনিম্ন 123 টাকার রিচার্জ বাধ্যতামূলক৷ কোম্পানির দ্বারা 1234 টাকার একটি বার্ষিক প্ল্যানও দেওয়া হচ্ছে। এই ফোনটিতে 1.77 ইঞ্চি TFT স্ক্রিন, 128 GB SD কার্ড সাপোর্ট, 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, 3.5 mm জ্যাক, লাউডস্পিকার এবং টর্চ লাইট সহ 1,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Jio Cinema এবং Jio-Sawan সহ UPI পেমেন্টের অপশনও পাওয়া যাচ্ছে।
Jio Phone 5G
Jio Phone 5G এই কোম্পানির বহুল প্রতীক্ষিত স্মার্টফোন, যার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছে। মুকেশ আম্বানি একটি ইঙ্গিত দিয়েছেন যে Jio Phone 5G হবে বিশ্বের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন। Google এই ফোনটি তৈরিতে সাহায্য করছে এবং এই ফোনটি ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এই ফোনে ভারতীয় ভাষা সহ আরও অনেক সুবিধা থাকবে। আরও পড়ুন: Realme Narzo 60 Pro 5G ফোনের দুর্দান্ত এই 5টি ফিচার এই বাজেটের অন্য কোনও ফোনে পাওয়া যাবে না!
Jio Phone 5G দিওয়ালি উপলক্ষে লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি একটি 6.5-ইঞ্চি HD + LCD ডিসপ্লে সহ লঞ্চ হবে যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে Qualcomm Snapdragon 480 চিপসেট, প্রগতি OS, 4GB র্যাম +32GB স্টোরেজ, 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। আশা করা হচ্ছে যে Reliance Jio শীঘ্রই এই ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করবে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
