Realme Narzo 60 Pro 5G ফোনের দুর্দান্ত এই 5টি ফিচার এই বাজেটের অন্য কোনও ফোনে পাওয়া যাবে না!

Realme ভারতে তাদের নতুন Narzo সিরিজ লঞ্চ করেছে। এর অধীনে দুটি 5G ফোন Realme narzo 60 এবং Realme narzo 60 Pro লঞ্চ করা হয়েছে। এই ফোনের Pro মডেলের প্রারম্ভিক দাম 23,999 টাকা। এই পোস্টে Narzo 60 Pro 5G ফোনের 5টি ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল যা এই ফোনটিকে এই বাজেটের অন্যান্য ফোন থেকে বিশেষ করে তোলে। বর্তমানে, ভারতীয় মার্কেটে এমন 30 হাজারের কম বাজেটে এমন কোনও স্মার্টফোন নেই যেখানে এই সমস্ত ফিচারগুলি একসাথে উপস্থিত রয়েছে। আরও পড়ুন: লিক হল Samsung Galaxy S21 FE 5G Snapdragon 888 মডেলের রিটেইল বক্স, জেনে নিন স্পেসিফিকেশন

Realme Narzo 60 Pro 5G ফোনের সেরা 5টি ফিচার এবং স্পেসিফিকেশন

24GB RAM

Realme Narzo 60 Pro 5G ফোনটি 12 GB RAM মেমরি সহ মার্কেটে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটিতে 12 GB ডাইনামিক র‍্যামও দেওয়া হয়েছে। এই টেকনোলজি ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে ফোনটিকে 12GB + 12GB র‍্যাম এর পাওয়ার প্রদান করে যার ফলে narzo 60 Pro 5G ফোনটি 24GB RAM এ পারফর্ম করতে পারে৷ এই ফোনটি ভারী গেমিং এবং মাল্টি টাস্কিং এর ক্ষেত্রেও স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

1TB ROM

বর্তমান সময়ে বেশিরভাগ স্মার্টফোন 128GB বা 256GB স্টোরেজ সহ লঞ্চ হয়। তবে কিছু প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের টপ মডেলে 512GB স্টোরেজ পাওয়া যায়। Narzo 60 Pro 5G ফোনের সঙ্গে Realme কোম্পানি দারুণ কাজ করেছে। এই মোবাইলটি 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এটি ফোনের ইন্টারনাল স্টোরেজ ফোনটিকে একটি বাহ্যিক হার্ড ড্রাইভের মতো পাওয়ার প্রদান করে। এই ফোনে মেমোরি কার্ড লাগানোর দরকার নেই। আরও পড়ুন: realme narzo 60 5G-এর সেরা 5 প্রতিদ্বন্দ্বী, দেখে নিন স্মার্টফোনের তালিকা

100MP ক্যামেরা

realme narzo 60 Pro 5G ফোনে 100-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনটি 2x In Sensor Zoom টেকনোলজিতে কাজ করে যা হাই রেজলিউশন ছবি তুলতে পারে। কোম্পানি এটির নাম দিয়েছে ProLight Camera যা একটি 6P লেন্স এবং F/1.75 অ্যাপারচার, 26mm ফোকাল লেন্থ এবং 79.5° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

120Hz Curved স্ক্রীন

Realme Narzo 60 Pro 5G ফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি OLED প্যানেলে নির্মিত একটি curved স্ক্রীন এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে। স্ক্রিনটি 61° পর্যন্ত curved যা এটিকে একটি দুর্দান্ত চেহারা প্রদান করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 1260Hz টাচ স্যাম্পলিং রেট, 2160pw ডিমিং, 9500নিটস ব্রাইটনেস এবং HDR 10+ এর মতো ফিচার রয়েছে। আরও পড়ুন: নম্বর পোর্টেবিলিটির যুগে ‘Only Jio Sim’ ফোনের ফাঁদ ফেলছেন আম্বানি, আপনার কী মত?

67W SUPERVOOC চার্জিং

realme narzo 60 Pro 5G ফোনটি কোম্পানির তরফ থেকে 67W SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই টেকনোলজির কারণে ফোনে উপস্থিত 5,000mAh ব্যাটারি মাত্র 18 মিনিটে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করা যাবে। এই ফোনটি মাত্র 47 মিনিটে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত সম্পূর্ণ চার্জ করা যাবে। ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ফোনের ব্যাটারির হেলথ এর দিকেও খেয়াল রাখা হয়েছে, যা ফোনটিকে দীর্ঘ সময় পর্যন্ত ফিট রাখবে।

Realme narzo 60 Pro 5G ফোনের দাম

  • 8GB + 128GB = 23,999 টাকা।
  • 12GB + 256GB = 26,999 টাকা।
  • 12GB + 1TB = 29,999 টাকা।

Narzo 60 Pro 5G ফোনটি Dimensity 7050 চিপসেটে কাজ করে। এটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেলটির দাম 23,999 টাকা। এই ফোনের দ্বিতীয় মেমরি ভেরিয়েন্টে 12GB র‌্যাম মেমরি সহ 256GB স্টোরেজ রয়েছে যার দাম 26,999 টাকা। Narzo 60 Pro 5G ফোনটির 12 GB RAM এবং 1 TB স্টোরেজ সাপোর্ট সহ তৃতীয় ভেরিয়েন্টটির দাম 29,999 টাকা। আরও পড়ুন: Vivo V29 সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? কত হবে দাম? জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here