Highlights
- Jio ক্রিকেট প্রেমীদের জন্য 6টি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে।
- কোম্পানি ক্রিকেট বোনানজা অফারের অধীনে এই প্ল্যানটি লঞ্চ করেছে।
- এই রিচার্জটি 24 মার্চ 2023 থেকে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।
JioCinema তে ফ্রিতেই IPL দেখা যাবে কিন্তু সমস্ত ম্যাচ দেখার জন্য ডেটার প্রয়োজন হবে এবং সেই জন্য Reliance Jio মোট 6টি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। আকাশ মুকেশ আম্বানির কোম্পানি দৈনিক 3GB ডেটা সহ ক্রিকেট প্ল্যান চালু করেছে। অন্যদিকে তিনটি এক্সক্লুসিভ ডেটা-অ্যাড অন প্ল্যান আনা হয়েছে যেখানে 150GB ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। এই পোস্টে আপনাদের এই প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 13 এপ্রিল ভারতে লঞ্চ হবে শক্তিশালী গেমিং ফোন Asus ROG Phone 7, জেনে নিন স্পেসিফিকেশন
পাবেন আনলিমিটেড True-5G ডেটা
এই সব ক্রিকেট প্ল্যানের সাথে গ্রাহকরা আনলিমিটেড True-5G ডেটা পাবেন। যেখানে Jio ইউজাররা 4K স্ক্রিনে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে লাইভ ম্যাচ দেখতে পারবেন। ক্রিকেটপ্রেমীরা যাতে দারুণ অভিজ্ঞতা পান সেই কথা মাথায় রেখেই এই প্ল্যানগুলি তৈরি করা হয়েছে। কোম্পানি 999 টাকা, 399 টাকা এবং 219 টাকার প্ল্যানের সাথে 222 টাকা, 444 টাকা এবং 667 টাকার ডেটা অ্যাড-অন প্যাক চালু করেছে।
দৈনিক 3GB ডেটা সহ Jio ক্রিকেট প্ল্যান
- 999 টাকার প্ল্যানে ইউজাররা 84 দিনের ভ্যালিডিটির সাথে দৈনিক 3GB ডেটা পাবেন। এছাড়াও এতে 241 টাকার একটি ফ্রি ভাউচার দেওয়া হচ্ছে।
- 399 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। যার সাথে দৈনিক 3GB দৈনিক ডেটা এবং 61 টাকার একটি ফ্রি ভাউচার রয়েছে।
- 219 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি14 দিন, যেখানে দৈনিক 3GB ডেটা অফার পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে 25 টাকার ভাউচার ফ্রিতে পাওয়া যাবে৷
ডেটা অ্যাড অন প্ল্যান
222 টাকার ডেটা প্যাকে ইউজাররা 50 GB ডেটা পাচ্ছেন। এর ভ্যালিডিটি বেস প্ল্যানের মতোই থাকবে। অন্যদিকে 444 টাকার প্ল্যানে 60 দিনের ভ্যালিডিটি ছাড়াও 100GB ডেটা পাওয়া যাচ্ছে। আমরা যদি লেটেস্ট 667 টাকার ডেটা প্যাকের কথা বলি, তাহলে এতে 90 দিনের ভ্যালিডিটি সহ 150 GB ডেটার সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: গরমের হাত থেকে রেহাই পেতে ফ্যানের দামে ভাড়ায় নিয়ে আসুন AC, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
