Reliance Jio কিছুদিন আগে TRAI কে অভিযোগ করে বলেছিল যে ভোডাফোন আইডিয়া কম দামের কোনো প্ল্যানে SMS এর সুবিধা প্রদান করে না। এর ফলে ইউজারদের পোর্টের ম্যাসেজ পাঠাতে অসুবিধা হচ্ছে। আবার এখন কোম্পানি এই অভিযোগ করার পরে Vodafone idea সহ Airtel কে আরও অসুবিধার সম্মুখীন করানোর জন্য নিজের সস্তা 119 টাকার রিচার্জে SMS দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে জিওর বিশেষ পদক্ষেপ এই জন্যে বলা হচ্ছে, কারণ এই প্ল্যানটি সমস্ত কোম্পানির সস্তা প্ল্যান যার সাথে এসএমএসের সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: 91 টাকার জিও প্ল্যানের বৈশিষ্ট্য জেনে নিন মাত্র 5টি পয়েন্টে
Jio এর 119 টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর 119 টাকার প্ল্যানের কথা বলা হলে এই রিচার্জে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এই রিচার্জে গ্রাহকদের 1.5 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকদের মোট 21 জিবি ডেটা দেওয়া হয়। আবার এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং সহ 300 SMS ও দেওয়া হয়। এই টুকুই না এই প্ল্যানে গ্রাহকদের JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
Jio 5G
মুকেশ আম্বানি কিছুদিন আগে বলেছিলেন যে সরকারি ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ডের ব্যবহার দেশে মোবাইল সাবসিডি দেওয়ার জন্য করা উচিৎ। মুকেশ আম্বানি মনে করেন যে দেশের প্রান্তিক জায়গায় থাকা লোকেদের দেশের ডিজিটাল গ্রোথের অংশ বানানোর জন্য তাদের সস্তায় টেলিকম সার্ভিস এবং ডিভাইস প্রদান করা উচিত।
আরও পড়ুন: Airtel, Jio এবং Vi: জেনে নিন এর মধ্যে কোন কোম্পানির বিরুদ্ধে ইউজাররা সবচেয়ে বেশি অভিযোগ জানাচ্ছেন
এছাড়া তিনি এও বলেছেন যে ভারতকে 2জি থেকে 4জি এবং তারপরে 5জিতে মাইগ্রেশন খুব শীঘ্রই করতে হবে। লক্ষাধিক ভারতীয়দের সামাজিক-আর্থিক পিরামিডের সবচেয়ে নীচে 2জি পর্যন্ত সীমিত রাখলে তাদের ডিজিটাল ক্রান্তির সুবিধা থেকে বঞ্চিত করা হবে। কারন কোভিডের সময় আমরা দেখেছি যে যখন সবকিছু বন্ধ ছিল, তখন শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেটই আমাদের বাঁচিয়ে রেখেছিল। টেকনোলজি আমাদের জীবন এবং রোজগারের উপায় হয়ে উঠেছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










