Home খবর Jio নিয়ে এল বাম্পার ডেটা প্ল‍্যান, 140 দিনে পাওয়া যাবে 106GB ডেটা, প্রাথমিক দাম 22 টাকা

Jio নিয়ে এল বাম্পার ডেটা প্ল‍্যান, 140 দিনে পাওয়া যাবে 106GB ডেটা, প্রাথমিক দাম 22 টাকা

দীর্ঘদিন পর Reliance Jio তাদের গ্ৰাহকদের জন্য দুটি নতুন বার্ষিক প্ল‍্যান পেশ করেছে। জিওর এই প্ল‍্যানগুলি তাদের ‘2G মুক্ত ভারত’ অভিযানের অংশ। এবার কোম্পানি জিওফোন ইউজারদের জন্য ডেটা প্ল‍্যান নিয়ে এসেছে। কোম্পানি এক সঙ্গে মোট পাঁঁচটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এই নতুন Jio Recharge Data Voucher গুলির দাম 22 টাকা থেকে 152 টাকার মধ্যে। টেক ওয়েবসাইট প্রাইস বাবার পক্ষ থেকে এই নতুন রিচার্জের তথ্য জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক প্ল‍্যানগুলি সম্পর্কে সব কিছু।

আরও পড়ুন: 11 মার্চ ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা Samsung Galaxy M12 স্মার্টফোন

Jio Phone এর পাঁচটি নতুন ডেটা প্ল‍্যান

শুরুতেই জানিয়ে রাখি, এই ডেটা ভাউচারগুলি শুধুমাত্র জিওফোনের জন্য কার্যকর। এই নতুন ডেটা ভাউচারগুলির দাম যথাক্রমে 22 টাকা, 52 টাকা, 72 টাকা, 102 টাকা এবং 152 টাকা। যেহেতু এগুলি ডেটা ভাউচার তাই এই প্ল‍্যানগুলি রিচার্জ করলে শুধুমাত্র ডেটা উপভোগ করা যাবে। ডেটা ছাড়া ইউজারদের অন‍্য কোনো ধরনের পরিষেবা দেওয়া হবে না। প্রসঙ্গত এই সবকটি ডেটা ভাউচারের ভ‍্যালিডিটি 28 দিন।

কোন প্ল‍্যানে কত ডেটা?

কোম্পানির 22 টাকা ও 52 টাকা দামের Jio Phone ডেটা ভাউচারে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য যথাক্রমে 2 জিবি ও 6 জিবি করে হাই স্পীড ডেটা পাওয়া যায়। আগেই বলা হয়েছে এই লিস্টের প্রতিটি প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। কোম্পানির নতুন 72 টাকা দামের ডেটা প্ল‍্যানে প্রতিদিন 500MB করে ডেটা উপভোগ করা যাবে। এছাড়া 102 টাকা ও 152 টাকা দামের জিওফোন ডেটা ভাউচারে ডেইলি যথাক্রমে 1GB ও 2GB করে ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: হিরোর মতো আসছে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G স্মার্টফোন, ফোটো শেয়ার করলেন বরুণ ধাওয়ান

নতুন প্ল‍্যানে কি পাওয়া যাবে ভয়েস কলিঙের সুবিধা?

আমরা আগেই জানিয়েছি এগুলি শুধুমাত্র ডেটা প্ল‍্যান। কোম্পানি তাদের এই পাঁচটি প্ল‍্যানে শুধুই ডেটা বেনিফিট পাওয়া যায়। অর্থাৎ এর মধ্যে কোনো প্ল‍্যানেই ইউজাররা ভয়েস কলিঙের সুবিধা পাবেন না।

জিওফোনের নতুন বার্ষিক প্ল‍্যান

জিওর নতুন 1,999 টাকা দামের অফারে এই দাম মেটানোর পর ইউজারদের একটি জিওফোন দেওয়া হবে। ফোনের সঙ্গে 24 মাস অর্থাৎ দুই বছর পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলিঙের সঙ্গে প্রতি মাসে 2 জিবি করে হাই স্পীড 4জি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ একবার 2,000 টাকা দাম মেটানোর পর দুই বছর পর্যন্ত ইউজাররা নিশ্চিন্তে আর এক টাকাও খরচ না করে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল Redmi Note 10, জানা গেছে স্পেসিফিকেশন‌ও

এছাড়া কোম্পানির কাছে 1,499 টাকা দামের আরেকটি নতুন প্ল‍্যান আছে। কিছুটা আগের প্ল‍্যানের মতোই, এই অফারে ইউজারদের 1 বছর পর্যন্ত আনলিমিটেড কলিং ও প্রতি মাসে 2 জিবি করে ডেটা দেওয়া হবে। কোম্পানি তাদের বর্তমান জিওফোন ইউজারদের কথা মাথায় রেখে ঘোষণা করেছে, মাত্র 750 টাকা দাম মিটিয়ে ইউজাররা এক বছর পর্যন্ত কোনো রিচার্জের ঝামেলা ছাড়াই সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য এই অফারে আনলিমিটেড ভয়েস কলিং ও মাসিক 2 জিবি করে ডেটা উপভোগ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন