Home টপ সংগ্রহ দেখে নিন JioPhone এর সমস্ত রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা

দেখে নিন JioPhone এর সমস্ত রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা

যদি আপনার কাছে Jio এর 4G ফিচার ফোন JioPhone থাকে বা JioPhone 2 থাকে, তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই পোস্টে আপনাদের Jio ফোনের সমস্ত রিচার্জ প্ল্যানের সম্পর্কে বিস্তারিত জানানো হল। আপনি কোম্পানির সাইটে এই সমস্ত প্ল্যানগুলি দেখতে পাবেন। তাহলে New Jiophone recharge প্ল্যান গুলি দেখে নিন এবং নিজের জন্য সেরা প্ল্যানটি বেছে নিন। আরও পড়ুন: 32MP + 32MP সেলফি ক্যামেরাসহ লঞ্চ হল Xiaomi CIVI 3 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Jio Phone recharge plans: price, data, validity

JIO PHONE রিচার্জ ডেইলি ডেটা মোট ডেটা ভ্যালিডিটি
Rs 75 100MB per day + 200MB 2.5GB 23 days
Rs 91 100MB per day + 200MB 3GB 28 days
Rs 125 500MB per day 14GB 23 days
Rs 152 500MB per day 14GB 28 days
Rs 186 1GB per day 28GB 28 days
Rs 222 2GB per day 56GB 28 days
Rs 899 2GB per 28 days 24GB 336 days

সেরা Jiophone রিচার্জ প্ল্যান

বর্তমানে Jio তাদের 4G ফিচার ফোন ইউজারদের জন্য মোট সাতটি Jio ফোন রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানগুলির মধ্যে চারটি প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি রয়েছে, বাকি দুটি 23 দিনের ভ্যালিডিটি সাপোর্ট করে। সবচেয়ে ব্যয়বহুল Jio ফোন রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 336 দিন।সমস্ত রিচার্জ প্ল্যানেই ফ্রি ভয়েস কল এবং SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও সমস্ত প্ল্যানের সঙ্গে Jio টিভি, Jio সিনেমা, Jio নিউজ, Jio সিকিউরিটি এবং Jio ক্লাউড অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

1. 75 টাকার Jio ফোন রিচার্জ

Jio ফোন প্ল্যানটি গ্রাহকদের জন্য এটি সবথেকে লো বাজেটের বেসিক রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র 23 দিন। এই প্ল্যানে 2.5GB ডেটা (0.1GB/দিন + 200MB), ফ্রি ভয়েস কল এবং 50 টি টেক্সট মেসেজের সুবিধা রয়েছে। এই প্ল্যানটি Jio TV, Jio Cinema, Jio News, Jio Security, এবং Jio ক্লাউড অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন সহ আসে। আরও পড়ুন: 16GB RAM এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হল Vivo Y36 4G এবং 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

2. 91 টাকার Jio ফোন রিচার্জ

এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই Jio ফোন রিচার্জ প্ল্যানে মোট 3GB ডেটা (0.1GB/দিন + 200MB), ফ্রি ভয়েস কল এবং 50 টি টেক্সট মেসেজের সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যানে Jio TV, Jio Cinema, Jio News, Jio Security এবং Jio Cloud অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।

3. 125 টাকার Jio ফোন রিচার্জ

Jio ফোনের এই রিচার্জে 23 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই Jio ফোন প্ল্যানে 23 দিনের জন্য মোট 11.5GB ডেটা, (500MB/দিন) এবং 300 SMS কোটাও পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়া হয়েছে। আরও পড়ুন: আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি

4. 152 টাকার Jio ফোন রিচার্জ

125 টাকার Jio ফোন রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি সহ মোট 14GB (500MB/দিন) হাই স্পিড ডেটা এবং 300 SMS সহ ফ্রি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে।

5. 186 টাকার Jio ফোন রিচার্জ

এই Jio ফোনের 186 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা, ফ্রি ভয়েস কল, 100 SMS/দিন এবং Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। আরও পড়ুন: গরমের ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা , মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা

6. 222 টাকার Jio ফোন রিচার্জ

JioPhone রিচার্জ প্যাকের দাম 222 টাকা। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি রয়েছে যেখানে দৈনিক 2GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ইউজাররা মোট 56GB ডেটার সুবিধা পান। এছাড়াও এই প্ল্যানে ইউজাররা ফ্রিতে 100SMS/দিন, আনলিমিটেড ফ্রি ভয়েস কল এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন পান।

7. 899 টাকার Jio ফোন রিচার্জ

সবচেয়ে ব্যয়বহুল Jio ফোন রিচার্জ প্ল্যানের দাম কোম্পানি এখন আরও 150 টাকা বাড়িয়েছে। আগে এই প্ল্যানের দাম ছিল 749 টাকা। কিন্তু, এখন এই রিচার্জের জন্য গ্রাহকদের 899 টাকা দিতে হবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতি 28 দিনে 2GB ডেটা পান যার মোট ভ্যালিডিটি 336 দিন। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটির সময় গ্রাহকদের মোট 24GB ডেটা দেওয়া হয়। আরও পড়ুন: BSNL এর 329 টাকার প্ল্যানে পাবেন 1000GB ডেটা! 30 জুলাই পর্যন্ত থাকবে অফার

JioPhone ডেটা ভাউচার

  1. JioPhone এর 22 টাকার প্ল্যান: Jio-এর 22 টাকার রিচার্জে সম্পূর্ণ 28 দিনের ভ্যালিডিটি এবং 2GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে কোনো ধরনের সুবিধা থাকবে না।
  2. JioPhone এর 62 টাকার প্ল্যান: এটিও Jio এর JioPhone ডেটা অ্যাড অন প্ল্যান। এই রিচার্জে মোট 6GB ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও, এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।
  3. JioPhone এর 86 টাকার প্ল্যান: উপরে উল্লিখিত সমস্ত প্ল্যানের মতো, এটিও একটি ডেটা অ্যাড অন প্ল্যান, যেখানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 0.5GB ডেটা পান। এ ছাড়া প্ল্যানে কোনো ধরনের সুবিধা থাকবে না।
  4. JioPhone এর 122 টাকার প্ল্যান: এই প্ল্যানে, 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হচ্ছে।
  5. JioPhone এর 182 টাকার প্ল্যান: এটি JioPhone-এর সবচেয়ে ব্যয়বহুল ডেটা ভাউচার। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন