Jio-এর এই প্ল্যানগুলিতে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা, নিশ্চিন্তে ব‍্যবহার করুন যত ইচ্ছা ডেটা

দেশের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক প্রদানকারী কোম্পানি রিলায়েন্স জিওর (Reliance Jio) কাছে একাধিক প্ল্যান উপস্থিত আছে। কিন্তু, আপনি যদি দৈনিক ডেটা লিমিট ছাড়া কোনো প্ল্যান চান, সেক্ষেত্রে কোম্পানির কাছে একটি বা দুটি নয়, 4টি রিচার্জ প্ল্যান (Jio Recharge plan) আছে। এই রিচার্জগুলির আকর্ষণীয় বিষয় হল আপনি ভ‍্যালিডিটির মধ্যে যে কোনও সময় এই প্ল‍্যানে উপলব্ধ ডেটা ব্যবহার করতে পারবেন। যে সমস্ত ইউজাররা সীমা ছাড়া প্রিপেইড প্ল্যান নিতে চান, তাদের জন্য এই নিবন্ধে প্ল্যানগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক Jio No Daily Data Limit Plan সম্পর্কে…

Jio এর নো ডেটা লিমিট প্ল্যান

মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর মোট চারটি প্রিপেইড রিচার্জ প্ল্যান আছে, এই প্ল‍্যান গুলিতে ডেলি ডেটা লিমিট নেই। এর সাথেই এই প্ল্যানগুলিতে বিনামূল্যে ভয়েস কলিং এবং SMS এর সুবিধাও পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এই প্ল‍্যান গুলির সম্পর্কে আরও তথ্য।

জিও রিচার্জ প্ল্যানবেনিফিটভ্যালিডিটি
155 টাকাআনলিমিটেড কল, 2 জিবি ডেটা, 300 এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্ট্রি সাবস্ক্রিপশন28 দিন
296 টাকাআনলিমিটেড কল, 25 জিবি ডেটা, ডেলি 100 এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্ট্রি সাবস্ক্রিপশন30 দিন
395 টাকাআনলিমিটেড কল, 6 জিবি ডেটা, দৈনিক 100 এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্ট্রি সাবস্ক্রিপশন84 দিন
1,559 টাকাআনলিমিটেড কল, 24 জিবি ডেটা, 3600 এসএমএস এবং জিও অ্যাপে কমপ্লিমেন্ট্রি সাবস্ক্রিপশন336 দিন

1. Rs 155 Jio recharge plan

এই প্রিপেইড প্যাকে কোনও ডেলি লিমিট ছাড়াই 2GB হাই-স্পীড 4G ডেটা পাওয়া যায়, এই ডেটা ভ‍্যালিডিটির মধ্যে যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে। একই সময়ে, এই প্ল্যানে মোট 300টি SMS, আনলিমিটেড কল, Jio অ্যাপের সাবস্ক্রিপশন এবং 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়।

2. Rs 296 Jio recharge plan

296 টাকার প্রিপেইড প্ল্যানে 25GB হাই-স্পিড 4G ডেটা, ডেলি 100টি SMS এবং 30 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে JioTV, Jio Cinema এবং টেলকো অ্যাপের ফ্রী অ্যাক্সেস পাওয়া যায়৷

3. Rs 395 Jio recharge plan

Jio-এর 395 টাকার প্রিপেড রিচার্জ ট্যারিফের ভ্যালিডিটি 84 দিন। এই রিচার্জ প্ল্যানে, ইউজাররা 6GB হাই-স্পিড 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপের সুবিধা এবং 1000 SMS পাওয়া যাবে কোনো ডেলি লিমিট ছাড়াই।

4. Rs 1,559 Jio recharge plan

1,559 টাকার প্রিপেড প্ল্যানটির ভ্যালিডিটি 336 দিনের এবং সম্পূর্ণ ভ্যালিডিটি সময়ে 24GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এই প্ল‍্যানে 3600টি এসএমএস, আনলিমিটেড কলিং এবং সম্পূর্ণ ভ্যালিডিটি সময়ে অ্যাপের জন্য কমপ্লিমেন্ট্রি অ্যাক্সেস দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here