Highlights
- 30 দিনের ভ্যালিডিটি সহ Jio এর মোট পাঁচটি রিচার্জ প্ল্যান রয়েছে।
- Jio এর 181 এর 241 এবং Rs 301 প্ল্যানগুলি হল একটি ডেটা ভাউচার৷
- Jio সম্প্রতি 349 টাকার প্ল্যান পেশ করেছে, যেখানে দৈনিক 2.5GB ডেটা পাওয়া যায়।
টেলিকম কোম্পানি Reliance Jio সম্প্রতি 30 দিনের ভ্যালিডিটি সহ তাদের নতুন প্রি-পেইড প্ল্যান চালু করেছে। যার ফলে Jio ইউজারদের মোট 6টি প্রি-পেইড প্ল্যান দিচ্ছে যার সাথে ইউজাররা 30 দিনের ভ্যালিডিটি পাবেন। আজকের এই পোস্টে আপনাদের Jio-এর এই 6টি প্ল্যান সম্পর্কে জানানো হল, যেখানে আপনারা 28 দিনের পরিবর্তে 30 দিনের ভ্যালিডিটি পাবেন। আরও পড়ুন: লিক হল OPPO Reno 8T 5G এর অফিসিয়াল টিজার, জেনে নিন ডিটেইলস
jio এর 30 দিনের প্ল্যান
- Jio এর 349 টাকার প্ল্যান
- Jio এর 296 টাকার প্ল্যান
- Jio এর 259 টাকার প্ল্যান
- Jio এর 181 টাকার প্ল্যান
- Jio এর 241 টাকার প্ল্যান
- Jio এর 301 টাকার প্ল্যান
Jio এর 349 টাকার প্ল্যান
Jio এর 349 টাকার প্রিপেড প্ল্যানটিতে 30 দিনের ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও, এতে দৈনিক 2.5GB ডেটা (মোট 75GB ডেটা) পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ফ্রি কলিং, দৈনিক 100 টি SMS এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
Jio এর 296 টাকার প্ল্যান
Jio এর 296 টাকার প্ল্যানটি হল এমন একমাত্র প্ল্যান যেখানে নির্দিষ্ট কোন দৈনিক ডেটা লিমিট নেই।এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিং করা যাবে। এছাড়াও এই রিচার্জে প্রতিদিন 100টি ফ্রি SMS পাওয়া যাবে, যেটি যেকোনো নম্বরে পাঠানো যাবে। এছাড়াও এই প্ল্যানে Jio অ্যাপের (Jio TV, Jio Cinema, Jio Security এবং JioCloud) ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটির সাথে 25GB ডেটা পাওয়া যায়। আরও পড়ুন: PUBG মোবাইলের লেটেস্ট আপডেটের সাথে পাওয়া গেল নতুন ম্যাপ, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে BGMI ফ্যানদের
Jio এর 259 টাকার রিচার্জ প্ল্যান
Jio গত বছর তাদের ‘Calender Month Plan’ চালু করেছিল। অর্থাৎ যদি এক মাসে 30 দিন থাকে তাহলে এই Jio প্ল্যানটিতে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এবং যদি 31 দিনে মাস হয়, তাহলে Reliance Jio-এর এই প্ল্যানটিতে 31 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথে প্রতিদিন 1.5GB 4G ইন্টারনেট ডেটা এবং 100টি SMS এর সুবিধাও রয়েছে। এছাড়াও এই প্ল্যানে Jio ইউজাররা Jio অ্যাপের সাবস্ক্রিপশন পেতে থাকবেন। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord CE 3 5G, জেনে নিন ডিটেইলস
Jio ডেটা ভাউচার
- 181 টাকার প্ল্যান: এই প্ল্যানে ইউজার মোট 30GB ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে কলিং SMS বা অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না।
- 241 টাকার প্ল্যান: এটি 30 দিনের ভ্যালিডিটি সহ Jio-এর ডেটা ভাউচার যেখানে 40GB ডেটা পাওয়া যায়।
- 301 টাকার প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে 50GB ডেটা দেওয়া হয় যার ভ্যালিডিটি 30 দিন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
