ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava এর বাজেট স্মার্টফোন Lava Bold N2 ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে গত 17 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি এই ফোনটির প্রথম সেল শুরু হয়েছে। এই ফোনটির লঞ্চ প্রাইস 7,499 টাকা হলেও, আজ দুপুর 12টা থেকে এই ফোনটি মাত্র 6,999 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। শুধুমাত্র আজকের জন্য কুপন অফার সহ এই ফোনটি এই দামে কেনা যাবে। নিচে ফোনটির দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
শপিং সাইট আমাজনে Lava Bold N2 ফোনটির সেল শুরু হয়ে গেছে। যারা বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে এবং ক্লিন Android এক্সপেরিয়েন্স পেতে চাইছেন এই ফোনটি তাদের জন্য একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে “Be Fearless. Be Bold.” ট্যাগলাইন সহ এই ফোনটি বিশেষভাবে এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
Lava Bold N2 ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে 90Hz রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন ফোনটিকে বিশেষ করে তোলে। এই ফোনটি গ্লসি ব্যাক ফিনিশ সহ Indus Black এবং Siachen White কালার অপশনে পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 ফোনে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসিঙের জন্য এতে Unisoc SC9863A চিপসেট দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 4GB Virtual RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
Lava Bold N2 ফোনটি Android 15 Go Edition সহ পেশ করা হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে এই ফোনে নো ব্লোটওয়্যার ও নো অ্যাডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর ফলে ইউজাররা ক্লিন এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। এই ফোনটির 5000mAh ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP64 রেটিং রয়েছে।
যারা বাজেট রেঞ্জে নতুন 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 6,999 টাকা অফার প্রাইসে Lava Bold N2 ফোনটি একটি অসাধারণ অপশন। তবে যেসব ইউজাররা 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা কিছুটা বাজেট বাড়িয়ে Redmi 13C 5G, Oppo A6x, এবং Tecno Spark Go 5G ফোনগুলি কিনতে পারেন।











