সামনে এল Samsung Galaxy A72 4G সম্পর্কে বড় তথ্য, জেনে নিন ফিচার

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং চুপিসারে আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বছরের মতোই আগামী বছর‌ও কোম্পানি গ্ৰাহকদের জন্য বিভিন্ন বাজেট ক‍্যাটাগরিতে অনেক ফোন লঞ্চ করতে চলেছে। বেশ কিছু দিন ধরে নতুন বছরের আগামী স্মার্টফোন Samsung Galaxy A72 সম্পর্কে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটিকে কয়েকটি সার্টিফিকেশন সাইটেও স্পট করা হয়েছে। এবার এই ফোনটি গীকবেঞ্চে লিস্টেড হতে দেখা গেছে। জানা গেছে এই ফোনের 4জি ভেরিয়েন্টে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট দেওয়া হবে।

আরও পড়ুন: 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীসহ লঞ্চ হল বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী একটি স‍্যামসাং স্মার্টফোন SM-A725F মডেল নাম্বারের সঙ্গে পেশ করা হবে। মনে করা হচ্ছে এটিই Samsung Galaxy A72 4G স্মার্টফোন। এই ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 526 ও 1623 পয়েন্ট পেয়েছে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটি ‘atoll’ নামের কোয়ালকম প্রসেসরের সঙ্গে পেশ করা হবে। একে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে যোগ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম থাকবে।

Samsung Galaxy A52 4G ওSamsung Galaxy A72 4G

মনে করিয়ে দিই কিছু দিন আগে বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy A52 4G ফোনটিকেও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল। এক্ষেত্রে Samsung Galaxy A72 4G ও Samsung Galaxy A52 4G এর গীকবেঞ্চ রেজাল্ট অনেকটা এক রকমই লাগছে।

আরও পড়ুন: নতুন বছরে নতুন ধামাকা করার জন্য Lava নিয়ে আসছে চারটি সস্তা ‘ইন্ডিয়ান’ ফোন, প্রতিযোগিতায় পড়বে চাইনিজ কোম্পানি

ডিজাইন

কয়েক দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি 4জি ও 5জি উভয় কানেক্টিভিটি ভেরিয়েন্টে পেশ করা হবে। একজন টিপস্টারের শেয়ার করা রেন্ডার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। রেন্ডার থেকে জানা গিয়েছিল এতে ফ্ল‍্যাট পাঞ্চ হোল কাট‌আউট থাকবে।

ফোনের ব‍্যাক প‍্যানেলে স‍্যামসাঙের ব্র‍্যান্ডিঙের পাশাপাশি রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, স্পীকার গ্ৰিল, মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। ফোনটির সিম কার্ড স্লট ওপরের প‍্যানেলে অবস্থিত।

আরও পড়ুন: ভারতীয় কোম্পানি লঞ্চ করল সম্পূর্ণভাবে দেশে তৈরি তিনটি নতুন স্মার্টফোন, দাম শুরু মাত্র 4,999 টাকা থেকে

ক‍্যামেরা ও লঞ্চ ডেট

Samsung Galaxy A72 4G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারেএবং এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে 2021 এর প্রথম ছয় মাসের মধ্যেই ফোনটি পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে কিছুই জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here