10 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ হল 5000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Lava Virat V1 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল দেশের বাজারে আজ তাদের নতুন Lava Virat V1 4G স্মার্টফোন লঞ্চ করেছে। 10 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। যারা প্রথম স্মার্টফোন ব্যাবহার করতে চলেছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। কম দামে বড় ব্যাটারি এবং স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Virat V1 4G ফোনের দাম

ভারতে এই ফোনটি 4GB RAM + 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দেশের বাজারে Lava Virat V1 4G ফোনের লঞ্চ প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা। তবে প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 8,999 টাকা।

আগামী 31 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Himalayan Silver এবং Nilgiri Blue কালার অপশনে এই ফোনটি সেল করা হবে। কোম্পানি এই ফোনটির সঙ্গে Free Service @ Home সুবিধা দেবে। অর্থাৎ ফোনটি খারাপ হয়ে গেলে টেকনিশিয়ান ইউজারদের বাড়ি গিয়ে ফোন চেক ও ঠিক করে আসবেন।

Lava Virat V1 4G ফোনের স্পেসিফিকেশন

Lava Virat V1 4G ফোনটি Android 15 Go Edition এ কাজ করে, ফলে অ্যাড-ফ্রি ও ব্লোট-ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনে Google Go Apps ডাউনলোড ও ইন্সটল করা যায়। এই ধরনের অ্যাপ কম RAM ও স্টোরেজ এবং অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ কাজ করতে পারে। এছাড়াও গো অ্যাপ ব্যাটারি কনজাম্পশন ও ইন্টারনেট খরচ কম করে।

প্রসেসিঙের জন্য Lava Virat V1 4G ফোনে UNISOC SC9863A চিপসেট দেওয়া হয়েছে। 28nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে। ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Lava Virat V1 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 260PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ফোনটির ডিসপ্লেটি স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য 2.5D গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava Virat V1 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

Lava Virat V1 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টার চেয়েও বেশি টকটাইম এবং 300 ঘন্টার চেয়েও বেশি অর্থাৎ প্রায় 12 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here