5জির থেকে এক কদম এগিয়ে এলজি শুরু করল 6জির প্রস্তুতি

এই বছর অর্থাৎ 2019 সালকে মোবাইল টেকনোলজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এবছর বেশ কয়েকটি কোম্পানি তাদের 5জি স্মার্টফোন বাজারে পেশ ক‍রতে চলেছে। এইসব কোম্পানির মধ্যে এলজিও একটি, যারা তাদের 5জি স্মার্টফোন লঞ্চ করবে। কিন্তু এর সঙ্গেই এলজি আরও এক কদম এগিয়ে 6জি ফোনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

শাওমিকে পেছনে ফেলে জিও এখন দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি, ওপ্পো-ভিভো অনেক পিছিয়ে

এলজি ইলেকট্রনিকস সাউথ কোরিয়ার ইউজং জেলার ডেজেঅনে একটি রিসার্চ সেন্টার খোলার ঘোষণা করেছে। কিন্তু এই রিসার্চ সেন্টারে 6জি প্রোডাক্ট বানানো হবে না। কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে এটি তৈরি করা হয়েছে।

এলজির ধারণা 5জি থেকে 6জিতে আসতে 10 বছর পর্যন্ত সময় লাগতে পারে, তাই তারা ভবিষ‍্যতের টেকনোলজির প্রস্তুতি শুরু করতে চায়। কোম্পানি 5জি টেকনিকে বড় পদক্ষেপ নিয়েছে। কোরিয়ার তিনটি বিখ্যাত ওয়ারলেস সার্ভিস প্রোভাইডার যার মধ্যে এলজি ইলেকট্রনিকসের সিস্টেম কোম্পানি এলজি ইউ প্লাস‌ও আছে তারা আগে থেকেই তাদের 4জি এলটিই রিপ্লেসমেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শাওমির জন্য স‍্যামসাঙের চ‍্যালেঞ্জ, লঞ্চ হল 4 জিবি র‍্যাম ও 5,000 এম‌এ‌এইচ ব‍্যাটারীর সঙ্গে স‍্যামসাং গ‍্যালাক্সি এম20

এর আগে জানা গেছিল চীনের আইটি মিনিষ্ট্রির সঙ্গে কাজ করা 5জি ওয়ার্কিং গ্ৰুপ 2020 সালের মধ্যে 6জি ট্রায়াল শুরু করে দেবে। ভারতের আগে 2019 সালেই চীনে 5জি বিস্তার হয়ে যাবে। তবে ভারতে 2020 সালের মধ্যে 5জি সার্ভিস শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভারতে 2019 এর শেষের দিকে 5জি স্পেকট্রামের নিলামের কথা শোনা যাচ্ছে। এই নিলামে রিলায়েন্স জিওর অংশগ্ৰহণের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে হতে পারে অন‍্যান‍্য কোম্পানিও এতে অংশগ্রহণ করতে পারে। এখনও পর্যন্ত কোনো কোম্পানির পক্ষ থেকে 5জি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here