এলজি তাদের আগামী ফোন ভি40 থিঙ্ক সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছিল আগামী 4ঠা অক্টোবর লঞ্চ করা হবে। এবার এলজির পক্ষ থেকে ভি40 থিঙ্কের প্রথম লুকের সঙ্গে এর ভিডিও শেয়ার করে দেওয়া হয়েছে। এই ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে এই ফোনটিতে 5টি ক্যামেরা যোগ করে কোম্পানি লঞ্চ করবে যার মধ্যে তিনটি ব্যাক প্যানেলে ও ফ্রন্ট প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
এলজি তাদের ইউটিউব চ্যানেলে ভি40 থিঙ্কের ভিডিও শেয়ার করেছে। এই 30 সেকেন্ডের ভিডিওতে ফোনের সাইড প্যানেল ও ব্যাক প্যানেল দেখানো হয়েছে। এই ভিডিওয় থেকে দেখা গেছে এটি একটি ভি40 থিঙ্ক পেন্টা ক্যামেরাওয়ালা ফোন হবে। ভিডিও থেকে জানা গেছে ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল শেপে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সাইডে ফ্ল্যাশ আছে।
এলজি ভি40 থিঙ্কের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে অ্যাজযুক্ত ফুল ভিউ ডিসপ্লেও এই ভিডিওতে দেখা গেছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাদিকের প্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে একটি অন্য বাটন ভিডিওতে দেখা গেছে যা গুগল অ্যাসিসট্যা্যা্যাটিনাবাটন হতে পারে। এই ভিডিওর সঙ্গে প্রেস রিলিজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে এলজি ভি40 থিঙ্কে ফুল ভিশন ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে।
এলজি বলে দিয়েছে 3রা অক্টোবর ভি40 থিঙ্ক গ্লোবাল মঞ্চে পেশ করে দেওয়া হবে। এই ফোনটি অরোরা ব্ল্যাক, প্ল্যাটিনাম গ্ৰে ও মরোক্কান ব্লু এর সঙ্গে র্যাস্পবেরী রোজ কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যা আলাদা আলাদা মার্কেটে সেল করা হবে। কোম্পানির কথা অনুযায়ী এই ফোনে 6 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে। এই ভিডিও ছাড়া কোম্পানি এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে অন্য কোনো অফিসিয়াল তথ্য জানানো হয়নি।
লিক অনুযায়ী ভি40 থিঙ্ক 6 জিবি মেমরিসহ পেশ করা হবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। এলজি ভি40 থিঙ্কে অ্যান্ড্রয়েডের লেটেস্ট 9 পাই এর সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনে 6.3 ইঞ্চির পি-ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে যা 3120 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,300 এমএএইচ ব্যাটারী দেওয়া হতে পারে।
এলজি ভি40 থিঙ্কের সঠিক স্পেসিফিকেশনের জন্য 3রা অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি ফোনটি কবে ভারতে লঞ্চ হবে।
