Highlights
- এই ফোনটি শুধুমাত্র Amazon এই সেল হবে।
- এই ফোনটি 6GB ভার্চুয়াল RAM সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
- এই ফোনে Mini Capsule ফিচার দেওয়া হয়েছে।
Realme Narzo N53 স্মার্টফোনটি আজ ভারতে লঞ্চ হয়েছে। এই মোবাইলটি কোম্পানির লো বাজেট সেগমেন্টের অধীনে লঞ্চ করা হয়েছে, যার দাম মাত্র 8,999 টাকা থেকে শুরু। এই পোস্টে আপনাদের Realme Narzo N53 ফোনের দাম এবং সেলের পাশাপাশি এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে ব্যান হল 36 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন কারণ!
Realme Narzo N53 স্মার্টফোনের দাম
- 4GB RAM + 64GB স্টোরেজের দাম 8,999 টাকা
- 6GB RAM + 128GB স্টোরেজের দাম 10,999 টাকা
Realme Narzo N53 ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 8,999 টাকা এবং 10,999 টাকা। 24 মে থেকে Amazon এ এই ফোনটির সেল শুরু হবে। তবে তার আগে 22 মে লঞ্চ অফারের অধীনে এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 8,249 টাকা এবং 9,999 টাকায় পাওয়া যাবে। HDFC কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে 1,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাবে।
Realme Narzo N53 ফোনের স্পেসিফিকেশন
স্ক্রিন – Realme Narzo N53 ফোনে একটি 6.74-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে।এছাড়াও এই ফোনে 180Hz টাচ স্যাম্পলিং রেট, 450নিটস ব্রাইটনেস এবং 16.7M কালার ফিচার রয়েছে। আরও পড়ুন: ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo Y02t স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
প্রসেসর – Realme Narzo N53 ফোনটি অ্যান্ড্রয়েড 13 বেসড OneUI-তে চালু করা হয়েছে যা Unisoc T612 অক্টা-কোর প্রসেসরে রান করে। এই মোবাইলটি 6GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে যা ইন্টারনাল 6GB RAM-এর সাথে যুক্ত হয়ে Narzo N53 ফোনে 12GB পর্যন্ত র্যাম পাওয়ার দেয়।
ক্যামেরা – ফটোগ্রাফির জন্য Narzo N53 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে 77° FOV সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 5P লেন্স। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন ঘরে বসে চালান চেক করার সবথেকে সহজ পদ্ধতি, অনলাইনেই দেওয়া যাবে চালান পেমেন্ট
ব্যাটারি – Realme Narzo N53 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে রিভার্স চার্জিং এর সুবিধাও রয়েছে।
ব্যাটারি – সিকিউরিটির জন্য Realme Narzo N53 স্মার্টফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়াও এই মোবাইল ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে। আরও পড়ুন: জেনে নিন Google Account বানানোর সহজ পদ্ধতি
কানেক্টিভিটি – Narzo N53 একটি 4G ফোন যা ডুয়াল ন্যানো সিম কার্ড সাপোর্ট করে। এই ফোনটি 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, OTG সাপোর্টও দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












