অবশেষে জানা গেল Mahindra এর বহু প্রতীক্ষিত XUV300 ইলেকট্রিক SUV লঞ্চের তারিখ

Mahindra ভারতে তাদের সম্পূর্ণ ইলেকট্রিক ভার্সন XUV300 SUV লঞ্চের ঘোষণা করেছে। Mahindra এর এই ইলেকট্রিক গাড়িটি 2023 সালের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে পেশ করা হতে পারে। এর সাথে, দেশীয় অটো ম্যানুফ্যাকচারিং সংস্থা মাহিন্দ্রা জানিয়েছে যে তারা শীঘ্রই সম্পূর্ণ ইভি স্ট্র্যাটিজি থেকে পর্দা সরিয়ে দেবে। দীর্ঘ সময় ধরে Mahindra XUV300 ইলেকট্রিক SUV র জন্য অপেক্ষা করা হচ্ছে।

ভারতীয় EV স্পেসে আগাগোড়াই Mahindra প্রথম পদক্ষেপের কথা ভাবলেও Tata Motots, Hyundai, এবং MG Motor এর প্রোডাক্ট ইনোভেশন মাহিন্দ্রাকে পিছনে সরিয়ে দিয়েছে। অন্যদিকে Maruti Suzuki ভারতে তাদের জনপ্রিয় ফ্যামিলি কার WagonR EV লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তাই এবার মাহিন্দ্রা তাদের নতুন ইলেকট্রিক গাড়ির লাইনআপ দিয়ে ভারতীয় বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছে।

দেশীয় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি Mahindra ইতিমধ্যেই অটো এক্সপোতে তাদের ইলেকট্রিক SUV e-KUV100 পেশ করেছে। তবে মাহিন্দ্রার এই ইলেকট্রিক এসইউপির প্রোডাকশন এখনও শুরু হয়নি। কোম্পানি আগামী বছর 2023 সালে Mahindra XUV300 EV লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Mahindra-এর এই বৈদ্যুতিক গাড়িটির সাথে Tata Nexon EV, MG ZS EV এবং Hyundai Kona EV-এর সঙ্গে সরাসরি টক্কর দেখা যাবে।

বর্তমানে, মাহিন্দ্রা বাজারে কমপ্যাক্ট ইলেকট্রিক সেডান e- Verito বিক্রি করছে। এই EV গাড়িটি বর্তমানে শুধুমাত্র সরকারি এজেন্সি এবং ফ্লিট অপারেটরদের জন্য উপলব্ধ৷ মাহিন্দ্রা গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ বলেছেন যে বর্তমানে কোম্পানিটি ইলেকট্রিক থ্রি এবং ফোর হুইলার সেগমেন্টে ফোকাস করছে। তিনি জানিয়েছেন যে কোম্পানি শীঘ্রই EV প্রোডাকশন সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করবে ।

মাহিন্দ্রা কোম্পানির সিইও অনীশ শাহ আরও জানান যে 2021 এর মহামারীর পরে,গাড়ির চাহিদা বেড়েছে। পাশাপাশি তিনি বলেন, চিপ ক্রাইসিস ও কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির দাম বেড়েছে। তিনি আরও বলছেন যে মাহিন্দ্রার সাপ্লাই কম হলেও তারা অটো বিজনেস এ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।

অটোমেকার রিপোর্ট করেছে যে অটো সেক্টর থেকে মাহিন্দ্রার আয় চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে 15 শতাংশ বেড়েছে। পাশাপাশি মাহিন্দ্রার কাছে বর্তমানে 155,000 টিরও বেশি মুলতুবি অর্ডার রয়েছে বলেও জানা গেছে। যা কোম্পানি একটি শক্তিশালী বুকিং পাইপলাইন হিসাবে দেখছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here