Home খবর 25 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 16 Plus! জেনে নিন অফার ডিটেইলস এবং কোথা থেকে কিনবেন

25 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 16 Plus! জেনে নিন অফার ডিটেইলস এবং কোথা থেকে কিনবেন

আজকের যুগে দাঁড়িয়ে আইফোন এমন এক ক্রেজের বিষয়, যে যদি শোনা যায় তিন বছর আগের আইফোন পাওয়া যাচ্ছে কম দামে তবু গ্ৰাহকদের ভিড় পড়ে যায়। যারা নতুন আইফোন কেনার কথা ভাবেন তাদের জন্য বর্তমানে iPhone 16 Plus ফোনের দামে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনটি 89,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে অফারে ফোনটি কেনা যাবে মাত্র 64,490 টাকার বিনিময়ে।

Apple Days Sale উপলক্ষে Apple iPhone 16 Plus ফোনের দামে এই অফার পাওয়া যাচ্ছে। শপিং প্ল্যাটফর্ম Vijay Sales এর পক্ষ থেকে অ্যাপেল ডেজ সেলের সূচনা করা হয়েছে। এই সেলে কম দামে আইফোন বিক্রি করা হচ্ছে। iPhone 16 Plus ফোনটির 128GB মডেল 89,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে অফারে ফ্ল্যাট ডিসকাউন্ট, ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার এবং নো কস্ট ইএম‌আই অফার‌ও দেওয়া হচ্ছে। যারা নতুন আইফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই অফার উপভোগ করতে পারেন।

Vijay Sales ওয়েবসাইটে iPhone 16 Plus ফোনের 128GB মডেল 69,490 টাকা দামে সেল করা হচ্ছে। এই দাম ফোনটির লঞ্চ প্রাইসের তুলনায় 20,500 টাকা কম। সবচেয়ে বড় কথা এই ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনো গ্ৰাহক 20 হাজার টাকা কম দামে iPhone 16 Plus ফোনটি কিনতে পারবেন।

70 হাজার টাকার চেয়েও কম দামে আইফোন বেচার পাশাপাশি শপিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফোনটির দামে 5,000 টাকা ব্যাঙ্ক অফার‌ও জারি করা হয়েছে। ICICI বা Axis ব্যাঙ্ক ইউজাররা ইএম‌আই করালে এই 5 হাজার টাকার বেনিফিট পাবেন। এই ছাড় সহ iPhone 16 Plus ফোনটির দাম পড়বে 64,490 (69,490 – 5000) টাকা। ফলে iPhone 16 Plus ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 25 হাজার টাকা কম দামে কেনা যাবে। এছাড়াও HDFC ব্যাঙ্ক ইউজারদের 3,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Apple Days Sale চলাকালীন সস্তায় iPhone 16 Plus কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

iPhone 16 Plus ফোনে শক্তিশালী Apple A18 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি লেটেস্ট এবং অ্যাডভান্স iOS 26 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানি আইফোন 16 সিরিজের সঙ্গে ক্যাপাসিটিভ এবং ফোর্স-সেন্সিং ক্যামেরা কন্ট্রোল বাটনের সূচনা করা হয়েছিল, যা iPhone 17 Pro Max ফোনেও যোগ করা হয়েছে।

iPhone 16 Plus ফোনে 2796 × 1290 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 48MP + 12MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেম এবং Ceramic Shield সহ এই আইফোন দেখতে যেমন প্রিমিয়াম তেমনই ফোনটির বডিও যথেষ্ট মজবুত। যারা আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 64 হাজার টাকার রেঞ্জে iPhone 16 Plus ফোনটি দারুণ একটি ডিল।