লেনোভোর অধিকৃত মোটোরোলা সম্পর্কে শোনা গেছে খুব তাড়াতাড়ি কোম্পানি Moto E7 Plus লঞ্চ করতে চলেছে। গত বুধবার এই ফোনটি লঞ্চ হওয়ার কথা ছিল তবে কোম্পানি দিন পিছিয়ে দিয়েছে। কিন্তু অনলাইনে ফোনটির স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানি এই আগামী বাজেট স্মার্টফোনে কি বিশেষ দিতে চলেছে।
আরও পড়ুন: মাত্র 7999 টাকা দামে লঞ্চ হবে Xiaomi Redmi 9i, ভারতে সেল শুরু 15 সেপ্টেম্বর থেকে
ডিজাইন
Moto E7 Plus এর ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে মাঝামাঝি স্কোয়ার শেপে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। কোম্পানির অনেক ফোনের মতো এই ফোনেও মোটোরোলা লোগোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হবে।
হার্ডওয়্যার
উইনফিউচারের একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনে স্ন্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হবে। Moto E7 Plus ফোনটিতে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ থাকবে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।
আরও পড়ুন: Jio Vs Airtel: 2GB ডেইলি ডেটা ও ফ্রি ভয়েস কলিংসহ কোন প্ল্যানটি বেস্ট?
ব্যাটারী
এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। তবে এই ব্যাটারী ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। ফোনের সঙ্গে 10 ওয়াটের চার্জার দেওয়া হবে। এছাড়া এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য মাইক্রোইউএসবি পোর্ট থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 আউট অফ দি বক্সের সঙ্গে মোটোরোলার মাই ইউএক্স ইন্টারফেস ও মোটো অ্যাকশন্সের সঙ্গে লঞ্চ করা হবে।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার সেটআপ দেওয়া হবে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Airtel নিয়ে এল সস্তায় আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং, দেখে নিন কোন প্ল্যানটি বেস্ট
দাম
Moto E7 Plus ফোনটি 149 ইউরো অর্থাৎ প্রায় 13 হাজার টাকা দামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ব্লু ও অরেঞ্জ কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানি ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানায়নি। আশা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই এই ফোনটি লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
