Home খবর খুব শীঘ্রই 60MP ক‍্যামেরা এবং 12GB RAM সহ ভারতীয় বাজারে আসতে চলেছে Motorola এর নতুন স্মার্টফোন

খুব শীঘ্রই 60MP ক‍্যামেরা এবং 12GB RAM সহ ভারতীয় বাজারে আসতে চলেছে Motorola এর নতুন স্মার্টফোন

Lenovo এর অধীনস্থ কোম্পানি Motorola এর আপকামিং স্মার্টফোন Moto Edge 30 Pro এর সম্পর্কে বিগত।বহুদিন ধরেই লিক সহ বহু তথ্য সামনে আসছে। এখন মনে হচ্ছে যে ডিমাইসটি ভারত সহ গ্লোবাল মার্কেটে‌ও পদার্পণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে 91mobiles টিপস্টার মুকুল শর্মার থেকে জানতে পেরেছে যে মোটোরোলা কোম্পানি আগামী ফেব্রুয়ারিতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি, তবে আমরা জানি যে মোটো এজ 30 প্রো স্মার্টফোনটিকে ভারত সহ বিশ্ব বাজারে এক‌ই সময়ে লঞ্চ করা হবে। টিপস্টারের রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি‌কে ভারতে একটি ভিন্ন নামে পেশ করা হবে। স্মার্টফোনটি‌র বেশিরভাগ স্পেসিফিকেশন‌ আগেই জানতে পারা গেছে। গুজব শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটি গত মাসে চীনে লঞ্চ করা মোটোরোলা Edge X30 স্মার্টফোনে‌র রিব্র‍্যান্ডেড ভার্সন হতে চলেছে।

ভারতে Moto Edge 30 Pro লঞ্চ

মোটো এজ 30 প্রো স্মার্টফোনটি স্ন‍্যাপড্রাগন 8 জেন 1 চিপসেটে‌র সাথে কোম্পানির একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। কিছু রেন্ডারের মাধ্যমে জানা গেছে যে Edge 30 Pro স্মার্টফোনে‌র ডিজাইন X30 স্মার্টফোনে‌র মতোই হতে চলেছে। কিন্তু বিশ্ব-বাজারে লঞ্চ হ‌ওয়ায় ফোনটি অধিক কালার অপশনের সাথে উপলব্ধ হতে পারে। টিপস্টার মুকুলের অনুযায়ী এই স্মার্টফোনটি আগামী মাসে ভারত সহ বিশ্ব-বাজারে লঞ্চ হতে চলেছে। নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো জানা যায়নি, কিন্তু আগামী সপ্তাহে ফোনটির লঞ্চের আশা করা হচ্ছে।

Moto Edge 30 Pro

আপনাকে জানিয়ে রাখি যে 2021 এর ডিসেম্বর চীনে লঞ্চ করা Moto X30 স্মার্টফোনটি একটি ফ্ল‍্যাগশিপ ডিভাইস। রিপোর্ট অনুযায়ী মোটো এজ 30 প্রো স্মার্টফোনটি এই ডিভাইস‌টি হলে, আমরা আগে থেকেই এই স্মার্টফোনে‌র সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার জানি। এই ফোনটি 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে সহ FHD+ রেজল্যুশন, 144Hz রিফ্রেশরেট, HDR10+, 100 শতাংশ DCI-P3 কালার গ‍্যামিউট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটি স্ন‍্যাপড্রাগন 8 জেন 1 চিপসেটে কাজ করার সাথেই 12GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করতে পারে। এছাড়া ডিভাইসটিতে 68W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া যেতে পারে।

এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে, এই সেট‌আপে 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2-মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। স্মার্টফোনটি‌ সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 60-মেগাপিক্সেলের সেল্ফি সেন্সর সাপোর্ট করতে পারে। স্মার্টফোনটি‌তে 5জি, ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.2 এবং এন‌এফসি এর মতো কানেক্টিভিটি ফিচার দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন