Home খবর FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Moto G Power 5G (2025), জেনে নিন ডিটেইলস

FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Moto G Power 5G (2025), জেনে নিন ডিটেইলস

Moto G Power 5G (2025) ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Moto G Power 5G (2024) ফোনটির সাক্সেসার হিসেবে পেশ করা হতে পারে। আমরা অগাস্ট মাসে এক্সক্লুসিভভাবে এই ফোনের রেন্ডার শেয়ার করেছিলাম। এর মাধ্যমে ফোনটির লুক দেখা গিয়েছিল। এবার FCC সার্টিফিকেশন সাইটে Moto G Power 5G (2025) ফোনটি স্পট করা হয়েছে। তবে TUV Rheinland এবং UL Demko সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটির ব্যাটারি এবং চার্জিং অ্যাডাপ্টার দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

কোম্পানি তাদের Moto G Power সিরিজ মিড রেঞ্জে পেশ করে। এই সিরিজের ব্যাটারি, ফাস্ট ওয়্যার এবং ওয়্যারলেস চার্জিং ও পারফরমেন্সের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়।

Moto G Power 5G (2025) এর সার্টিফিকেশন লিস্টিং

এফসিসি

ইউএক ডেমকো এবং টিইউভি

Moto G Power 5G (2025) ফোনের ব্যাটারি ইউনিট RW50 মডেল নাম্বার (FCC মাধ্যমে পাওয়া তথ্য) সহ TUV রীনল্যান্ড সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনে 4850mAh রেটেড ক্ষমতা/5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। আগের মডেলেও একই ব্যাটারি দেওয়া হয়েছিল। TUV রীনল্যান্ড সার্টিফিকেশনে প্রস্ততকারী কোম্পানির নামের জায়গায় SCUD (ফ্রুজিয়ান) ইলেকট্রনিক্স লেখা হয়েছে।

FCC সাইটে লিস্টেড Moto G Power 5G (2025) ফোনের চার্জিং অ্যাডপ্টার ML-201L, UL Demko প্ল্যাটফর্মেও দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে জানা গেছে Moto G Power ফোনের চার্জার 20W চার্জিং স্পীড আউটপুট সাপোর্ট করবে। আগের মডেল Moto G Power 5G (2024) ফোনে 30W ফাস্ট চার্জিং স্পীড দেওয়া হয়েছিল।

Moto G Power 5G (2025) ফোনের রেন্ডার দেখে মনে করা হচ্ছে এই ফোনে আগের মতোই চেনা-জানা ডিজাইন দেখা যাবে। ফোনের ব্যাক প্যানেলে চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে, এতে ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ থাকবে। ফোনের পিছনে একটি আইকোনিক Moto ডিম্পল রয়েছে। একইভাবে ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। তবে ফ্রন্ট প্যানেলে সেলফির জন্য পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এছাড়া ফ্ল্যাট এজ এবং অত্যন্ত পাতলা বেজাল এবং পার্পল কালার অপশন দেখা যাচ্ছে।