Home খবর Moto G100 5G ফোনের লঞ্চ, ডুয়াল পাঞ্চ হোলের সাথে 64MP এর রিয়ার ক‍্যামেরা আর শক্তিশালী স্পেসিফিকেশন্স

Moto G100 5G ফোনের লঞ্চ, ডুয়াল পাঞ্চ হোলের সাথে 64MP এর রিয়ার ক‍্যামেরা আর শক্তিশালী স্পেসিফিকেশন্স

Motorola আজকে টেক মার্কেটে নিজের 5G ফোনের পোর্টফোলিও বাড়াতে আর‌ও একটি নতুন মোবাইল ফোন পেশ করল। এই স্মার্টফোন টিকেও ‘জি’ সিরিজে জোড়া হয়েছে আর Moto G100 নামের সাথে লঞ্চ করা হয়েছে। বিগত দিনে যেখানে মোটোরোলা Moto G10 আর Moto G30 স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে আবার সেখানে Moto G100 5G স্মার্টফোন আপাতত ইউএস আর ইউরোপ এর বাজারে নামানো হয়েছে এবং হয়তো আগামী দিনে ইন্ডিয়ার সাথে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও এন্ট্রি নিতে পারে।

লুক এবং ডিজাইন

Moto G100 5G কে কোম্পানির পক্ষ থেকে ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে। স্ক্রিনের দুটি সাইড যেখানে বেজলস যুক্ত সেখানে উপরের এবং নিচের দিকে অল্প বডি পার্ট দেওয়া আছে। ডিসপ্লের উপরের দিকে দুটি পাঞ্চ হোল আছে যা বডি পার্টের থেকে দূরে স্ক্রিনের উপরেই আছে। এভাবেই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেটাপ দেওয়া আছে যা প‍্যানেলের উপরের দিকে স্কোয়ার শেপে আছে।

এই ক‍্যামেরা সেটাপে একটি মাইক‌ও আছে যা ভিডিও রেকর্ডিং এর সময় সাউন্ড খুব সুন্দর ক‍্যাপচার করবে। ফোনের ব‍্যাক প‍্যানেলের মাঝখানে Motorola এর লোগো আছে। আবার রাইট প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফোনের সাইড প‍্যানেলে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Iridescent Sky, Iridescent Ocean আর Slate Grey কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে।

ফিচার্স এবং স্পেসিফিকেশন্স

Motorola Moto G100 5G এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই স্মার্টফোনটি 2520×1080 পিক্সেল রেজিউলেশনের 6.7 ইঞ্চির ফুল‌এইচডি+ এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। মোটো জি 100 এর এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট এ কাজ করে আর এইচডিআর 10 এর মতো ফিচার্স সাপোর্ট করে। এই ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লেতে দুটি সেল্ফি ক‍্যামেরা সেন্সর আছে। মোটো জি100 অ্যান্ড্রয়েড11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে কাজ করে। আবার গ্রাফিক্স এর জন্য এই ফোনে অ্যাড্রিনো 650 জিপিইউ আছে। মোটোরোলা নিজের এই ফোনকে 8 জিবি র‍্যাম মেমরিতে লঞ্চ করেছে যা 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোন মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই সেটাপে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চার এর 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.2 অ্যাপার্চার এর 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর একটি টিওএফ লেন্স আছে। এইভাবেই ফোনের ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই মোটো জি100 স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এরই সাথে ফোন স্ক্রিনে থাকা পাঞ্চ হোলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেল্ফি সেন্সর দেওয়া আছে যা একটটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কাজ করে।

Moto G100 5G ডুয়াল সিম ফোন যা ডুয়াল মোড 5জি আর 4জি ভোলটি‌ই সাপোর্ট করে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে এই ফোনে গুগল অ্যাসিস্টেন্ট বাটন সাপোর্ট করে। আবার পাওয়ার ব‍্যাক আপের জন্য এই ফোনে 20 ওয়াটের টার্বো চার্জিং ফিচার্স যুক্ত 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি দেওয়া আছে। গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম 499.99 ইউরো অর্থাৎ প্রায় 43,500 টাকা বলা হয়েছে। আপাতত ইন্ডিয়াতে এই ফোনের দাম কম থাকার আশা করা হচ্ছে, কিন্তু মোটোরোলা নিজের এই ফোনটি ভারতে কবে সেটি এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন