Home খবর 108MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Moto G47 Power 5G স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন

108MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Moto G47 Power 5G স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন

গত বছর নভেম্বর মাসে Motorola তাদের Moto G57 Power 5G স্মার্টফোন ভারতের বাজারে পেশ করেছিল। এবার এইদিন কোম্পানি সিরিজের নতুন Moto G47 Power 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন আপকামিং 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে Moto G47 Power 5G ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন এবং গ্লোবাল প্রাইস প্রকাশ্যে এসেছে।

Moto G47 Power 5G ফোনের স্পেসিফিকেশন

Moto G47 Power 5G ফোনটিতে 6.67-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে এবং এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি হতে পারে। অন্যদিকে স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী Moto G47 Power ফোনটির ডায়মেনশন 166mm x 77mm x 9mm হবে এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

Moto G47 Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Hello UI এর লেটেস্ট ভার্সন সহ কাজ করবে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। এই দুই বছর পুরনো প্রসেসর 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই প্রসেসর অপেক্ষাকৃত দুর্বল হলেও বর্তমানে মিড বাজেট সেগমেন্টে এটি প্রচুর পরিমাণে ব্যাবহার করা হচ্ছে।

লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G47 Power ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Moto G47 Power 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে। মনে করিয়ে দিই Moto G57 Power ফোনটিতেও 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে ফোনে 33W TurboPower চার্জিং ফিচার সাপোর্ট করে, তবে লিক অনুযায়ী Moto G47 Power ফোনটি 30W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হবে।

Moto G47 Power 5G ফোনের দাম

লিক অনুযায়ী Moto G47 Power 5G ফোনটি 4GB RAM + 128GB Storage সহ লঞ্চ করা হবে। এই ফোনের গ্লোবাল প্রাইস 270 ইউর হবে বলে জানা গেছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 28,690 টাকার কাছাকাছি। তাই ভারতের বাজারে Moto G47 Power 5G ফোনটি 20 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে। ভবিষ্যতে আপকামিং ফোনের সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।