মোটোরোলা তাদের জি সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 12GB RAM+256GB স্টোরেজ, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেটের মতো বিভিন্ন শক্তিশালী ফিচার রয়েছে। এই ফোনে 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে ফলে লুকের দিক থেকেও এই ফোনটি যথেষ্ট আকর্ষণীয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola G85 5G ফোনের দাম এবং সেল
- Motorola G85 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- Motorola G85 5G ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 19,999
- লঞ্চ অফারে উভয় ফোনের দামে 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে এই দুটি মডেল যথাক্রমে 16,999 টাকা এবং 18,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
- আগামী 16 জুলাই থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির সাইটের পাশাপাশি অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
- Moto G85 5G ফোনটি কোবাল্ট ব্লু, অলিভ গ্রীন এবং আর্বান গড়ে কালারে পেশ করা হয়েছে।
Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস, ডুয়েল সিম 5G, 4G, NFC, Bluetooth 5.1, 5GHZ Wi-Fi এবং 13 5G ব্যান্ড সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 যোগ করে প্রোটেক্ট করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 বছর ওএস আপডেট পাওয়া যাবে।










