30 জুলাই ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে Moto G86 Power 5G স্মার্টফোন, পাওয়া যাবে দারুণ ফিচার

Motorola তাদের জি সিরিজের আপকামিং স্মার্টফোন হিসাবে ভারতে Moto G86 Power 5G লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এর থেকে ফোনটির লঞ্চ ডেট, ডিজাইন, কালার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G86 Power 5G ফোনের ডিটেইলস এবং দাম সম্পর্কে।

ভারতে লঞ্চ হবে Moto G86 Power 5G

নিচে দেওয়া টিজারে দেখা যাচ্ছে ভারতে 30 জুলাই দুপুর 12টার সময় Moto G86 Power ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি Motorola India ওয়েবসাইট এবং শপিং সাইট Flipkart এর মাধ্যমে সেল করা হবে। তবে লঞ্চের পর অন্যান্য রিটেইলস স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সেল করা হতে পারে।

Moto G86 Power 5G ফোনের ডিজাইন

Moto G86 Power 5G ফোনটির ব্যাক প্যানেলে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন দেখা গেছে। এই ফোনে মজবুতির জন্য IP68 ও IP69 রেটিং, MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হবে। এই ফোনটি প্যানটোন স্পেলবাউন্ড, প্যানটোন কস্মিক স্কাই এবং প্যানটোন গোল্ডেন সাইপ্রাস কালার অপশনে সেল করা হবে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট থাকবে।

Moto G86 Power 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Moto G86 Power ফোনে 1.5K Super HD pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 4,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে ইউজারদের সুন্দর স্ক্রিন এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হবে। এর ফলে স্মুথ মাল্টি টাস্কিং ও শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে বলে কনফার্ম জানা গেছে। এর সঙ্গে এই ফোনে RAM Boost 3.0 টেকনোলজি থাকবে। এর সাহায্যে ফোনটিতে 24GB পর্যন্ত RAM পারফ্রেমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা

Moto G86 Power 5G ফোনে 50MP OIS Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এর সঙ্গে Moto AI ফিচার দেওয়া হবে। এই ফোনে 4K ভিডিও রেকর্ড করা যাবে। রেয়ার ক্যামেরা সেটআপে AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 8MP ম্যাক্রো + আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Moto G86 Power ফোনে 6720mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি তিন দিন পর্যন্ত চলতে পারবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

অন্যান্য

Moto G86 Power ফোনে Dolby Atmos এবং Hi-Res Audio সার্টিফিকেশন সহ ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হবে। এই ফোনটি Android 15 বেসড Hello UI/UX অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই ফোনে Family Space, Moto Gestures এবং My UX থাকবে।

Moto G86 Power 5G ফোনের সম্ভাব্য দাম

2025 সালের মে মাসে Moto G86 Power 5G ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। গ্লোবাল বাজারে এই ফোনটি €329.99 অর্থাৎ প্রায় 32,005 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোনটির দাম গ্লোবাল মডেলের চেয়ে কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ফোনটি 20 থেকে 25 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here