বিগত বেশ কিছু দিন ধরে Moto G87 5G ফোনটি সম্পর্কে লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। দুর্দান্ত ক্যামেরা এবং বড় ডিসপ্লে সহ এই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 6.78 ইঞ্চির স্ক্রিন রয়েছে। আপাতত এই ফোনটি ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছে, তবে শীঘ্রই ফোনটি ভারতেও সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
Moto G87 5G ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5,000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটির বডি যথেষ্ট শক্তপোক্তভাবে ডিজাইন করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি দেড় মিটার গভীর জলে আধ ঘন্টা পর্যন্ত ডুবে থাকলেও কোনো ক্ষতি হবে না। Moto G87 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যা এই ফোনটিকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষিত রাখবে।
Moto G87 5G ফোনে সুন্দর ডিসপ্লে ও ডিজাইনের পাশাপাশি এই ফোনে দারুণ অডিও ইন্টিগ্ৰেশন দেওয়া হয়েছে। এই ফোনে ডলবি অ্যাটমস এবং হাই-রেজ অডিও সার্টিফাইড ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Moto G87 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেন্সর 2x লসলেস জুম সাপোর্ট করে। এছাড়াও এই সেন্সরের OIS ফিচারের দৌলতে রাতে সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি দিনের বেলাতেও ছবি তোলার সময় হাত নড়ে গেলেও দারুণ ছবি উঠবে ও ছবি ব্লার হবে না। এর সঙ্গে এই সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরায় AI ফিচার দেওয়া হয়েছে।
এই ফোনে অটো স্মাইল ক্যাপচার এবং পোর্ট্রেট মোডের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের পোর্ট্রেট মোডে ফুল ভিউ 24mm, ওয়াইড ভিউ 35mm এবং স্ট্যান্ডার্ড ভিউ 50mm অপশন রয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI এডিটিং টুল, মিউজিক ইরেজার,ফটো আনব্লার, বিইম্যাজিন এবং অটো ফ্রেম অপশন দেওয়া হয়েছে।
Moto G87 5G ফোনে প্রসেসিঙের জন্য 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB RAM রয়েছে এবং এই ফোনটিতে RAM Boost ফিচারের মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G87 5G ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Google Gemini ও Circle To Search ফিচার রয়েছে।
