Motorola Edge 20 Pro স্মার্টফোন 144Hz এর ডিসপ্লে, Snapdragon 870, 108MP ক‍্যামেরার সাথে হলো লঞ্চ, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন্স

Motorola Edge 20 Pro স্মার্টফোন ভারতে হলো লঞ্চ। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি কোম্পানির Edge 20 এর সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। এর আগে মোটোরোলা এই সিরিজের দুটি স্মার্টফোন Motorola Edge 20 এবং Edge 20 Fusion লঞ্চ করেছে। Motorola Edge 20 Pro স্মার্টফোনটিকে পাঞ্চহোল কাট‌আউট, তিনটি ক‍্যামেরা সেন্সরের রেক্টাঙ্গুলার ক‍্যামেরা মডিউলে‌র সাথে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Motorola Edge 20 Pro স্মার্টফোনে 144Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 870 চিপসেট, 108MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 4,500mAh ব‍্যাটারীর সাথে 30W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

Motorola Edge 20 Pro এর দাম

Motorola Edge 20 Pro স্মার্টফোনে‌র 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 36,999 টাকা দামে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি 3 অক্টোবর থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ফ্লিপকার্টে‌র অ্যানুয়াল ফেস্টিবেল সেল Flipart Big Billion Days এর সময় এই ফোনটিকে 35,499 টাকা দামে কেনা যাবে। এই দামটি Axis এবং ICICI Bank এর ক্রেডিট ও ডেভিড কার্ডের অফারের দাম।

Motorola Edge 20 Pro এর স্পেসিফিকেশন্স

Motorola Edge 20 Pro স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে সেল্ফি‌র জন্য পাঞ্চহোল কাট‌আউট দেওয়া আছে। এই ফোনটির ডিসপ্লে‌র রিফ্রেশরেট 144Hz যা HDR10+, 10-বিট কালার এবং DCI-P3 কালার স্পেস সাপোর্ট করে। Motorola Edge 20 Pro স্মার্টফোনটিকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে‌র সাথে পেশ করা হয়েছে। এই ফোনে 108MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে, যার সাথে 16MP এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 8MP এর পেরিস্কোপিক টেলিফোটো ক‍্যামেরা দেওয়া আছে। এই টেলিফোটো ক‍্যামেরা লেন্সটি 5x অপ্টিকাল জুম এবং 50x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথেই ফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

মোটোরোলা‌র এই স্মার্টফোনটিকে 8GB RAM এবং 128GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে 5G, 4G LTE, dual-band Wi-Fi, MIMO, Bluetooth 5.2, GPS, এবং USB Type-C পোর্ট দেওয়া আছে। ফোনটিতে সিকিউরিটি‌র জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া আছে। Motorola Edge 20 Pro স্মার্টফোনটিকে শক্তিশালী Qualcomm Snapdragon 870 SoC এবং Adreno 650 GPU এর সাথে লঞ্চ করা হয়েছে। মোটোরোলা‌র এই ফোনে 4,500mAh এর ব‍্যাটারী এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া আছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি Android 11 OS এ আধারিত স্টক UI এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here