Motorola Edge 30 স্মার্টফোনটি 12 মে ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোনটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। এই Motorola স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই Motorola স্মার্টফোনটি 33W ফাস্ট চার্জিং, 50MP প্রাইমারি ক্যামেরা এবং Android 12 OS সহ লঞ্চ করা হয়েছে। Motorola Edge 30 স্মার্টফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই লিক হয়ে গেছে। এই পোস্টে আপনাদের জানাবো ভারতে এই স্মার্টফোনটির দাম কত হবে, এবং ব্যঙ্ক অফারে কত টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
ভারতে Motorola Edge 30 এর দাম এবং ব্যাঙ্ক অফার
টিপস্টার অভিষেক যাদব Motorola Edge 30 স্মার্টফোনের দাম ভারতে কত হতে পারে এবং এই ফোনের উপর কি কি অফার থাকবে সেই সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। এই Motorola স্মার্টফোনটি ভারতে 27,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানি Motorola Edge 30 স্মার্টফোনে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,000 টাকার ক্যাশব্যাক অফার করছে। অফার প্রাইসে এই Motorola ফোনটি 25,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনের র্যাম এবং স্টোরেজ সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি, তবে মনে করা হচ্ছে যে এই ফোনটি 8GB RAM এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ সহ দেওয়া যেতে পারে।
Motorola Edge 30 এর স্পেসিফিকেশন
Motorola Edge 30 স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি FHD + OLED ডিসপ্লে রয়েছে। Motorola এর এই ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই Motorola ফোনটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। ফোনটিতে গ্রাফিক্সের জন্য Adreno 642L GPU দেওয়া হয়েছে। এই Motorola স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MyUX কাস্টম স্কিন এ চলে।
Motorola Edge 30 স্মার্টফোন একটি 4020mAh ব্যাটারি আছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার এর মধ্যে রয়েছে 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS, USB Type-C পোর্ট এবং NFC। এই Motorola ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে USB Type-C port , স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট আছে।
Motorola Edge 30 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে f/1.88 অ্যাপারচার সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা আছে, যা OIS সাপোর্ট সহ আসে। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা ছাড়াও 2.5 সেমি ম্যাক্রো এবং একটি 2MP ডেপথ সেন্সর সহ একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স রয়েছে। Motorola-এর এই ফোনে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
