লাইভ দেখুন 50MP Selfie Camera সহ এই Motorola ফোনের ভারতে লঞ্চ, প্রিমিয়াম সেগমেন্টে হবে লঞ্চ

ভারতে Motorola Edge 50 Pro লঞ্চ হতে চলেছে। প্রিমিয়াম লুক ও ফ্ল্যাগশিপ ফিচার সহ এই ফোনে শক্তিশালী স্পেসিফিকেশন থাকবে। আগামীকাল 3 এপ্রিল দুপুর 12টার সময় কোম্পানি তাদের এই নতুন ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে এবং এই অভেন্তের মঞ্চেই ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করা হবে।

Motorola Edge 50 Pro Launch Event Live Link:

Motorola Edge 50 Pro ফোনের দাম (লিক)

ভারতে Motorola Edge 50 Pro ফোনটি মিড ফ্ল্যাগশিপ রেঞ্জে লঞ্চ করা হবে। এই ফোনটি 12GB RAM + 512GB storage সহ পেশ করা হতে পারে এবং এর দাম 44,999 টাকা রাখা হতে পারে। তবে সঠিক দাম ও সেল ডিতেইইলস সম্পর্কে জানার জন্য অফিসিয়াল লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

Motorola Edge 50 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 1.5k 144Hz pOLED Screen
  • Qualcomm Snapdragon 7 Gen 3
  • 12GB RAM + 512GB storage
  • 50MP Triple Rear Camera
  • 50MP Selfie Camera
  • 125W Fast Charging
  • 50W Wireless Charging

ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G ফোনে 1.5k রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এই 3D Curved স্ক্রিন pOLED প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। ফোনটির ডিসপ্লে 144Hz Refresh rate, 2000nits Brightness এবং HDR10+ সাপোর্ট করতে পারে। Edge 50 Pro ফোনে In-Display Fingerprint sensor যোগ করা হবে।

প্রসেসর: Motorola Edge 50 Pro 5G ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসরে কাজ করবে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরে একটি 2.63GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A715 কোর, 3টি 2.4GHz Cortex-A715 কোর এবং 4টি 1.8GHz Cortex-A510 কোর রয়েছে।

ওএস: Motorola Edge 50 Pro 5G ফোনে লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটিতে 3 জেনারেশন পর্যন্ত ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে সুন্দর ও আকর্ষণীয় ইউজার ইন্টারফেসের জন্য Hello UI দেওয়া হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এতে f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Main Camera সেন্সর, 13MP Ultrawide + Macro Lens এবং 30x hybrid zoom এর ক্ষমতাসম্পন্ন 10MP Telephoto Lens থাকবে। Edge 50 Pro 5G ফোনে 50MP Selfie Camera দেওয়া হবে বলে জানা গেছে।

ব্যাটারি: Motorola Edge 50 Pro 5G ফোনে 125W Fast Charging ফিচার থাকবে। এই ফিচারের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি 1 থেকে 100% পর্যন্ত চার্জ করা যাবে। এতে 50W Wireless TurboPower Charge ফিচারও থাকবে। এছাড়াও এই ফোনের মাধ্যমে অন্য ফোন চার্জ করার জন্য এতে 10W Wireless Power Sharing টেকনোলজি যোগ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here