Home খবর ভারতে শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge 50 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতে শীঘ্রই লঞ্চ হবে Motorola Edge 50 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতীয় স্মার্টফোন মার্কেটে ধীরে ধীরে Motorola ফোনের জনপ্রিয়তা এবং চাহিদা আবার বাড়ছে। কোম্পানী লো বাজেট এবং প্রিমিয়াম বাজেট উভয় সেগমেন্টেই দুর্দান্ত ফোন লঞ্চ করছে। সম্প্রতি লঞ্চ হওয়া Edge 50 Pro এবং Edge 50 Fusion বেশ জনপ্রিয় হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে ভারতে একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 50 Ultra লঞ্চ করতে চলেছে।

Motorola Edge 50 Ultra India লঞ্চ ডিটেইলস

Motorola India অফিসিয়ালি ঘোষণা করেছে যে কোম্পানি ভারতীয় মার্কেটে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি ফোনটির টিজার ইমেজ শেয়ার করেছে যেখানে ফোনের নাম Motorola Edge 50 Ultra দেখানো হয়েছে। যদিও এখনও লঞ্চ ডেট প্রকাশ করা হয়নি তবে অনুমান করা হচ্ছে যে ভারতে জুনের শেষের দিকে Motorola Edge 50 Ultra ফোনটি লঞ্চ করা হবে।

Motorola Edge 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

ভারতে Motorola Edge 50 Ultra ফোনের দাম (সম্ভাব্য)

Motorola Edge50 Ultra একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। যদি এই ফোনটি ভারতে 16GB র‍্যামের সাপোর্ট সহ লঞ্চ করা হয় তাহলে এই ফোনটি 50 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে। 12GB RAM সহ Edge 50 Ultra ফোনটি 42,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে।

Motorola Edge 50 Ultra ফোনের প্রতিদ্বন্দ্বী

ভারতে Motorola Edge 50 Fusion ফোনটির সঙ্গে OnePlus 12 এবং OnePlus 12R ফোনের টক্কর দেখা যাবে। এই তালিকায় এই মাসে লঞ্চ হতে চলা Xiaomi 14 CIVI এবং Realme GT 6 ফোনগুলিও রয়েছে।