Home খবর ভারতে লঞ্চ হল পেন্সিলের চেয়ে পাতলা স্মার্টফোন, দেখে নিন Motorola Edge 70 স্মার্টফোনের ফিচার

ভারতে লঞ্চ হল পেন্সিলের চেয়ে পাতলা স্মার্টফোন, দেখে নিন Motorola Edge 70 স্মার্টফোনের ফিচার

মোটোরোলা ভারতীয় ফ্যানদের খুশি করার জন্য লেটেস্ট এবং স্লিম Motorola Edge 70 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। আগেই গ্লোবাল বাজারে এই স্মার্টফোনটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানির Motorola Edge 70 স্মার্টফোনটি ভারতে আরও অ্যাডভান্স এবং শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হয়েছে। মোটোরোলার সবচেয়ে স্লিম স্মার্টফোন এর থিকনেস 5.99mm। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 স্মার্টফোনের সম্পূর্ণ দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

এটি পেন্সিলের চেয়েও পাতলা Motorola Edge 70 স্মার্টফোন। এই স্মার্টফোনটির 6 মিলিমিটারের চেয়েও পাতলা, থিকনেসের দিক দিয়ে Apple এবং Samsung এর স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge স্মার্টফোনের থিকনেস মাত্র 5.8mm রয়েছে। অন্যদিকে Motorola Edge 70 স্মার্টফোনের থিকনেস 5.99mm। অর্থাৎ এই স্লিম ডিজাইনের স্মার্টফোনটি অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিতে চলেছে। অন্যদিকে মিড-রেঞ্জে Tecno Spark Slim স্মার্টফোনটির থিকনেস 5.75mm। একইসঙ্গে Motorola Edge 70 স্মার্টফোনের ওজন মাত্র 159 গ্রাম।

ভারতে Motorola Edge 70 স্মার্টফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি স্মার্টফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম। এই ভেরিয়েন্টে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আগামী 23 ডিসেম্বর থেকে Motorola Edge 70 স্মার্টফোনটি Pantone কিউরেটেড Bronze Green, Lily Pad ও Gadget Gray কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি Tecno Pova Slim স্মার্টফোনের 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকা দামে পেশ করা হয়েছিল।

Motorola Edge 70 স্মার্টফোনটিতে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Water Touch Technology যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওপ্যার ব্যাকআপের Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই ছোট ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে, তবে স্লিম ডিজাইনের দিক দিয়ে ভালো অপশন।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 120° এফওবি সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Motorola Edge 70 5G স্মার্টফোনটি 68W ওয়ার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির স্মার্টফোনটি MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটিতে বেশ মজবুত বডি দেওয়া হয়েছে, এর ফলে এটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে এবং প্রচণ্ড গরম ও ঠান্ডা সহ্য করতে পারবে। একইসঙ্গে স্লিম স্মার্টফোনটি IP68 + IP69 রেটিং সহ বাজারে লঞ্চ করা হয়েছে।