গত বছর 29,999 টাকা দামে লঞ্চ হওয়া Motorola Edge 70 ফোনে দারুণ অফার পাওয়া যাচ্ছে। লঞ্চের পর এই ফোনটির দাম বাড়িয়ে 32,999 টাকা হয়ে গিয়েছিল। তবে বর্তমানে আবার এই ফোনটি 29,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা শপিং সাইট ফ্লিপকার্টে ক্যাশব্যাক এবং ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার সম্পর্কে।
ফ্লিপকার্টে Motorola Edge 70 ফোনটির দামে বেশ কিছু অফার জারি করা হয়েছে। ব্যাঙ্ক অফারে এই ফোনে 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 28,499 টাকা। এছাড়াও Google Pay, PhonePe এবং Paytm এর মতো পেমেন্ট অপশনের ক্ষেত্রে 1,000 টাকা পর্যন্ত এক্সট্রা ক্যাশব্যাক দেওয়া হবে। এর ফলে ফোনটি মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে। নিচে দেওয়া স্ক্রিনশটেও এই তথ্য দেখা যাচ্ছে। তবে জানিয়ে রাখি, একে ফাইনাল দাম নয়, সমস্ত অক্ষর প্রয়োগ করার পর এটি সম্ভাব্য দাম।
এছাড়াও কোম্পানির পক্ষ থেকে ছয় মাসের নো কস্ট ইএমআই অফার জারি করা হয়েছে এবং ইউজাররা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে প্রায় 26,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস উপভোগ করতে পারবেন। তবে পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে এই এক্সচেঞ্জ বোনাসের মূল্য ধার্য করা হবে।
Motorola Edge 70 5G ফোনে 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Water Touch টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি আগের ভার্সনের তুলনায় 27% ভালো CPU, 30% অ্যাডভান্স GPU এবং 65% পর্যন্ত ভালো AI পারফরমেন্স দিতে পারে। গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
Motorola Edge 70 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 11 ঘন্টা 13 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, যা কিছু ফ্ল্যাগশিপ ফোনের চেয়েও উল্লেখযোগ্য। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর সাহায্যে ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 44 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 3-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Motorola Edge 70 ফোনে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে এতে মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
যারা 30,000 টাকার রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং সুন্দর ক্যামেরা সহ একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Motorola Edge 70 5G ফোনটি কিনতে পারেন।
