Home খবর লিক হল Motorola Edge 70 Neo স্মার্টফোনের রেন্ডার, থাকতে পারে 200MP ক্যামেরা এবং চারটি কালার অপশন

লিক হল Motorola Edge 70 Neo স্মার্টফোনের রেন্ডার, থাকতে পারে 200MP ক্যামেরা এবং চারটি কালার অপশন

শীঘ্রই মোটোরোলা তাদের Motorola Edge 70 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি Motorola Edge 70 Neo নামে পেশ করা হতে পারে। আগেও এই ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এবার অনলাইনের মাধ্যমে ফোনের রেন্ডার দেখা গেছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। প্রকাশ্যে আসা নতুন রেন্ডার অনুযায়ী ফোনটিতে কার্ভড ডিসপ্লে এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Neo স্মার্টফোনের রেন্ডার ডিটেইলস সম্পর্কে।

লিক হল Motorola Edge 70 Neo ফোনের রেন্ডার

Mac Observer এর মাধ্যমে শেয়ার করা রেন্ডার অনুযায়ী Motorola Edge 70 Neo ফোনটি চারটি কালার অপশনে লঞ্চ করা হবে। আপকামিং ফোনটি Pink, Dark Green, Light Green এবং Light Blue কালার অপশনে দেখা গেছে। এই সিরিজের প্রতিটি ফ্রেমে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় কথা Pink ভেরিয়েন্টের রেয়ার প্যানেলে অন্যান্য তিনটি কালার মডেলের চেয়ে আলাদা প্যাটার্ন দেওয়া হতে পারে।

আপকামিং Motorola Edge 70 Neo ফোনের ডিসপ্লের কর্নারে কার্ভড থাকতে পারে। Motorola এর Edge 70 সিরিজের দ্বিতীয় ফোনটিতে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছিল। তাই সিরিজের Edge 70 Neo স্মার্টফোনের ক্ষেত্রেও একই ডিসপ্লে যোগ করা হতে পারে।

প্রকাশ্যে এল 200MP ক্যামেরা

লিক হওয়া রেন্ডার অনুযায়ী Motorola Edge 70 Neo ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ক্যামেরা মডিউলের একটি সেন্সরে 200MP মার্কিং থাকতে পারে। তবে এই 200MP , ক্যামেরায় কোন সেন্সর ব্যাবহার করা হবে এবং এটির পারফরমেন্স কেমন হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Motorola এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই 200MP ক্যামেরা বাদে অন্য দুটি সেন্সর সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

জানিয়ে রাখি কোম্পানির বিটা ফোরামের মাধ্যমে Motorola Edge 70 Neo ফোনের লঞ্চ সম্পর্কে জানা গিয়েছিল। Lenovo Forum এর Senior Moto Agent কেভিন নামক এক ইউজার ডিভাইসের জন্য Android 17 Beta প্রোগ্ৰামে টেস্টার হ‌ওয়ার জন্য ইনভাইট করেছিলেন। এই প্রোগ্রাম দেখে মনে করা হচ্ছে কোম্পানি আগে থেকেই এই ফোনে কাজ করছে এবং এই ফোনের টেস্টিং শুরু হয়ে গেছে। এবার নতুন রেন্ডার প্রকাশ্যে আসায় শীঘ্রই ফোনটি লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে।

আপাতত Motorola এর পক্ষ থেকে আপকামিং Edge 70 Neo ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে ফোনের জন্য আগেই Android 17 Beta প্রোগ্ৰাম শুরু হয়ে গেছে। একইসঙ্গে আসন্ন ফোনের রেন্ডারও প্রকাশ্যে এসেছে। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

বিটা প্রোগ্ৰামের সাইন-আপ তথ্যের মাধ্যমে India এর কথা উল্লেখ ছিল। তাই শিঘ্রই ভারতের বাজারেও ফোনটি পেশ করা হতে পারে। যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে মোটোরোলা ডিভাইস কেনার কথা ভাবছেন, তাদের জন্য মিড রেঞ্জে Motorola Edge 70 Neo ফোনটি ভালো অপশন হতে পারে। তাই আপাতত ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।