Home খবর জানা গেল Motorola Edge S30 এর স্পেসিফিকেশন, Snapdragon 888+ চিপসেটের পাশাপাশি এতে থাকবে 33W সাপোর্টেড 4700mAh ব‍্যাটারি

জানা গেল Motorola Edge S30 এর স্পেসিফিকেশন, Snapdragon 888+ চিপসেটের পাশাপাশি এতে থাকবে 33W সাপোর্টেড 4700mAh ব‍্যাটারি

বর্তমানে Motorola তাদের Motorola Edge X30 ও Motorola Edge S30 স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। বেশ কিছু দিন আগেই এই ফোনদুটির স্পেসিফিকেশন লিক মারফত জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে Moto Edge X30 ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও ঘোষণা করা হয়েছে। তবে Moto Edge S30 ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। Motorola Edge S30 ফোনটি সবার আগে 3C ও Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এছাড়া এই ফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে XT2175-2 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এবার Motorola Edge S30 ফোনটি FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

আরও পড়ুন: Mukesh Ambani দিচ্ছে অসাধারণ অফার, Jio এর এই প্ল‍্যানে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ক‍্যাশব‍্যাক

Motorola Edge S30 স্পেসিফিকেশন

FCC লিস্টিং থেকে জানা গেছে আপকামিং Motorola Edge S30 (XT2175-1) ফোনটিতে 4,700mAh ব‍্যাটারি দেওয়া হবে। এই ফোনের ব‍্যাটারি 33W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত। মোটোরোলার এই আগামী ফোনটি 5G কানেক্টিভিটি ফিচারের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আগেই জানিয়েছি এর আগে Motorola Edge S30 (XT2175-1) ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। জানিয়ে রাখি 3C লিস্টিঙেও এই ফোনের 33W ফাস্ট চার্জিং ফিচারের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া Wi-Fi Alliance সার্টিফিকেশন থেকে জানা গেছে Motorola Edge S30 ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

বিভিন্ন লিক অনুযায়ী Moto Edge S30 ফোনটিতে 144Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। AnTuTu লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনটি Snapdragon 888+ চিপসেটে রান করবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 108MP প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এতে 8GB পর্যন্ত র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ থাকতে পারে। Motorola Edge S30 ফোনটির লিক স্পেসিফিকেশন অনেকটাই Moto G200 5G এর মতো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন