Home খবর ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ

ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ

Motorola আগামী 20 জুন ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ওই দিন কোন ফোন লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে কোম্পানি ওই দিন তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন Motorola One Vision লঞ্চ করবে। এই দুর্দান্ত ফোনটি লঞ্চের আগেই আজ কোম্পানির নতুন একটি ফোন Moto E6 Plus সম্পর্কে তথ্য জানা গেছে। মোটো ই সিরিজের এই স্মার্টফোনটিও খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে।

জুন মাসে লঞ্চ হবে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Vision, জেনে নিন দাম

Motorola এর তরফ থেকে এখনও পর্যন্ত Moto E6 Plus এর লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে গুগলে Moto E6 Plus সার্চ করলে একটি অ্যাড আসছে। এটি একটি গুগল অ্যাড যেখানে Amazon India এর লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে Moto E6 Plus স্মার্টফোনের নাম লেখা আছে যেখানে ক্লিক করলে ওয়েবপেজ আমাজনে রিডাইরেক্ট হচ্ছে। গুগলের এই অ্যাড থেকে যেমন একদিকে জানা গেছে Moto E6 Plus আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেল করা হবে, আবার তেমনই এটিও বোঝা যাচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে লঞ্চ করবে।

গীকবেঞ্চ লিস্টিং
গুগল ছাড়া Moto E6 Plus চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে এই লিস্টিং 5 মে করা হয়েছে। এই বেঞ্চমার্কিং সাইটে মোটোরোলা ই সিরিজের এই আগামী স্মার্টফোনটিকে Motorola Moto E(6) Plus নামে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চের লিস্টিং ফোনটি লঞ্চের সম্ভাবনা আরও জোরালো করে তোলে। এই সাইট থেকে ফোনটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Motorola One Vision

গীকবেঞ্চে বলা হয়েছে Moto E6 Plus অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে কাজ করবে। গীকবেঞ্চ থেকে জানা গেছে মোটো ই সিরিজের এই স্মার্টফোনটিতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। আরও বলা হয়েছে Moto E6 Plus এ 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হবে।

গীকবেঞ্চে Moto E6 Plus এ 2 জিবি র‍্যাম দেওয়ার কথা বলা হয়েছে। তবে আশা করা হচ্ছে ফোনটির একাধিক র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে Moto E6 Plus গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 829 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চে এই ফোনটি মাল্টি কোরে 3687 পয়েন্ট পেয়েছে। স্পেসিফিকেশন লিক হ‌ওয়ার পর মনে করা হচ্ছে Moto E6 Plus কোম্পানির লো বাজেট স্মার্টফোন হবে।

ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হলো Samsung Galaxy A80, লঞ্চ হবে 15 জুন

Moto E6 Plus এর ভারতে লঞ্চ
Moto E6 Plus এর গীকবেঞ্চে লিস্টিঙের পর ও গুগলের ভুলের ফলে ফোনটির সামনে চলে আসায় আশা করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হচ্ছে। হতে পারে আগামী 20 জুন কোম্পানি তাদের হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইস Motorola One Vision এর সঙ্গে এই লো বাজেট স্মার্টফোন Moto E6 Plus ফোনটিও সারপ্রাইজের সঙ্গে লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন