Home খবর মোটোরোলা ফ‍্যানদের জন্য নতুন উপহার, উৎসবের অবসরে মোটো ফোনের দামে পাওয়া যাবে বড় ছাড়

মোটোরোলা ফ‍্যানদের জন্য নতুন উপহার, উৎসবের অবসরে মোটো ফোনের দামে পাওয়া যাবে বড় ছাড়

উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। অন‍্যান‍্য বছরের মতো এই বার‌ও সব অনলাইন শপিং সাইটগুলি শপিং ডেজ চালু করতে চলেছে, এবং স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ইউজারদের আকর্ষণ করতে বিভিন্ন অফার আনতে চলেছে। এই সময়ে দাড়িয়ে একের পর এক শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা কোম্পানি মোটোরোলাও তাদের ফ‍্যানদের উৎসব আনন্দময় করে তুলতে তাদের দুটি অসাধারণ ফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানি এই ছাড়ের সঙ্গে সঙ্গে তাদের স্মার্টফোন কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে।

মোটোরোলা তাদের ডুয়েল রেয়ার ক‍্যামেরাওয়ালা দুর্দান্ত স্মার্টফোন মোটো এক্স4 এর দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। মোটো এক্স4 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আগে 17,999 টাকা দামে কেনা যেত, এখন এই ফোনটি 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে মোটো এক্স4 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 15,999 টাকার বদলে মাত্র 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এর সঙ্গে মোটোরোলা ইন্ডিয়া 5,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন মোটো ই5 প্লাসের দাম‌ও হাজার টাকা কমিয়ে দিয়েছে। 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ম‍্যাক্স ভিশন ডিসপ্লেসহ এই ফোনটি 11,999 টাকায় বিক্রি হত তবে এখন ফোনটি 10,999 টাকায় কেনা যাবে। প্রাইস কাট ছাড়াও এই ফোনদুটি পেটিএম থেকে কিনলে 3,999 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

মোটোরোলার স্মার্টফোন বাজাজ ফিনসার্ভ থেকে নো কস্ট ইএম‌আইয়ের মাধ্যমে কেনা যাবে। মোটো এক্স4 মোটো ই5 প্লাস পেটিএম, মোটো হাবের সঙ্গে সঙ্গে রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।