ভারতে লঞ্চ হলো Motorola এর প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন One Vision, দাম 19,999 টাকা

Motorola One Vision স্মার্টফোন গ্লোবাল লঞ্চের পর ইতিমধ্যে ভারতেও লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি নতুন দিল্লিতে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে এই স্মার্টফোন লঞ্চ করলো। প্রসঙ্গত এই ফোনটি আগেই ব্রাজিলে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক Motorola One Vision এর ভারতীয় দাম, স্পেসিফিকেশন ও ফিচার।

Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম

দাম ও সেল
ইতিমধ্যে Motorola One Vision এর সেল ব্রাজিল, সৌদি আরব ও থাইল্যান্ডে শুরু হয়ে গেছে। ভারতে কোম্পানি এই ফোনটি 19,999 টাকা দামে লঞ্চ করেছে। Motorola One Vision ব্লু ও ব্রাউন এই দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আগামী 27 জুন দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে সেল করা হবে।

স্পেসিফিকেশন ও ফিচার
কোম্পানি কিছু দিন আগেই এই ফোনটি গ্লোবাল মঞ্চে লঞ্চ করেছিল। Motorola One Vision পাঞ্চ ড়োল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের ওপরে বাঁদিকে ছোট ছেদ আছে এবং এই ছেদের মধ্যে সেলফি ক‍্যামেরা ফিট করা হয়েছে। এই ফোনটিতে 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2520 পিক্সেল।

Vivo আগামী সপ্তাহে আনতে চলেছে তাদের সবচেয়ে শক্তিশালী 5জি স্মার্টফোন, পেশ হলো টিজার

Motorola One Vision অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9609 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য Motorola One Vision এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y12 এর দাম হবে 12,490 টাকা, এতে থাকবে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এ-জিপিএস, গ্লোনাস,।ইউএসবি টাইপ সি, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, এন‌এফসি ও ডুয়েল সিম (হাইব্রিড) দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু ও ব্রোঞ্জ কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here