TENAA সাইটে লিস্টেড হল Motorola Razr 50 Ultra স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিজাইন এবং স্পেসিফিকেশন

মোটোরোলা কয়েক সপ্তাহের মধ্যেই তাদের রেজার সিরিজ নিয়ে আসতে চলেছে। এই সিরিজের অধীনে Motorola Razr 50 Ultra এবং Motorola Razr 50 স্মার্টফোনগুলি রয়েছে। লঞ্চের আগেই আপকামিং Motorola Razr 50 Ultra স্মার্টফোনটি TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হল। এই লিস্টিঙের মাধ্যমে ডিজাইন সহ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Motorola Razr 50 Ultra এর ডিজাইন (TENAA লিস্টিং)

  • TENAA সার্টিফিকেশন সাইটে Motorola Razr 50 Ultra স্মার্টফোনটি XT2451-4 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে এই ফোনটির ডিজাইন আগের রেজার 40 মডেলের থেকে কিছুটা আলাদা দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ছোট একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
  • এই ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেখা গেছে। এছাড়াও ব্যাক প্যানেলে রেজার এবং মোটো ব্র্যান্ডিং রয়েছে।
  • এই ফোনের বড়ো ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পাঞ্চ-হোল কাট-আউট ডিজাইন দেখা গেছে।

Motorola Razr 50 Ultra এর স্পেসিফিকেশন (TENAA লিস্টিং)

  • ডিসপ্লে: TENAA লিস্টিং অনুযায়ী Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 1272 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড OLED প্যানেল সহ 4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ফোল্ডিং ডিসপ্লেতে 1080 × 2640 পিক্সেল রেজোলিউশন সহ 6.9 ইঞ্চির OLED প্যানেল থাকতে পারে।
  • প্রসেসর: TENAA লিস্টিং অনুযায়ী Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 3.0GHz পর্যন্ত পীক ফ্রিকোয়েন্সি সহ অক্টা-কোর প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে। এই লিস্টিঙে চিপসেটের নাম জানানো হয়নি, তবে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB, 12GB, 16GB এবং 18GB পর্যন্ত RAM দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: লিস্টিং অনুযায়ী Moto Razr 50 Ultra স্মার্টফোনে ডুয়াল-রেয়ার-ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে দুটি 50MP সেন্সর থাকতে পারে। আবার 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: Motorola Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোনে 3830mAh (998mAh +2832mAh) ব্যাটারি দেওয়া হতে পারে। 3C সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী চার্জিঙের জন্য 68W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
  • অন্যান্য: Motorola Razr 50 Ultra স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনে 171.3×73.9×7.2 মিমি ডায়মেনশন এবং ওজন 188 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here