Home খবর লিক হল Motorola Razr 70 Ultra ফোনের ডিটেইলস, 5000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite প্রসেসর এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে এই ফ্লিপ স্মার্টফোন

লিক হল Motorola Razr 70 Ultra ফোনের ডিটেইলস, 5000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite প্রসেসর এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে এই ফ্লিপ স্মার্টফোন

Motorola এর আপকামিং ফ্ল্যাগশিপ ক্ল্যামশেল স্মার্টফোন Motorola Razr 70 Ultra ফোনটি সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স এবং ব্যাটারি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে বড়সড় পরিবর্তনের বদলে কিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

অ্যান্ড্রয়েড হেডলাইন্সের শেয়ার করা লিক অনুযায়ী, আপকামিং Motorola Razr 70 Ultra ফোনে 7 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনের রেজোলিউশন 2992 x 1224 পিক্সেল হবে বলে জানা গেছে। ফোনটির বাইরের দিকে 4 ইঞ্চির কভার স্ক্রিন যোগ করা হতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন 1080 x 1272 পিক্সেল হতে পারে। ডিজাইন এবং ওজনের দিক থেকে এই ফোনটির আগের মডেলের চেয়ে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। তাই মনে করা হচ্ছে কোম্পানি এবার ডিজাইন নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করছে না।

প্রসেসিঙের জন্য Motorola Razr 70 Ultra ফোনে Snapdragon 8 Elite চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে, যা ফোনটির আগের মডেলেও দেওয়া হয়েছিল। এর সঙ্গে এই ফোনে 16GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হতে পারে। যেসব ইউজাররা বড়সড় আপগ্রেডের আশা করছিলেন তাদের এবার নিরাশ হতে হবে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এর ফলে এই ফোনে লেটেস্ট সফটওয়্যার এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

Motorola তাদের আপকামিং Razr 70 Ultra ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে প্রাইমারি সেন্সরের সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।

লিক অনুযায়ী এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে পরিবর্তন দেখা যাবে। Razr 70 Ultra ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এর আগের মডেলে 4700 ব্যাটারি যোগ করা হয়েছিল। অর্থাৎ আগের ফোনটির চেয়ে আপকামিং ফোনটিতে প্রায় 6 শতাংশ বড় ব্যাটারি পাওয়া যাবে। তবে চার্জিং সাপোর্ট 68W থাকবে বলেই মনে করা হচ্ছে। এই ফোনটিতে দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে সুন্দর ব্যাক‌আপ পাওয়া যাবে।

আপকামিং ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে Pantone সহ কালার টিউনিং বজায় রাখা হবে। এর ফলে ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ আউটপুট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই ফোনটি Pantone Cocoa Wood এবং Orient Blue Alcantara এর মতো প্রিমিয়াম কালার অপশনে পেশ করা হতে পারে, যা বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে।

লেটেস্ট লিক দেখে মনে করা হচ্ছে Motorola Razr 70 Ultra ফোনে সম্পূর্ণ নতুন পরিবর্তনের বদলে অল্পস্বল্প আপগ্রেড দেখা যাবে। ব্যাটারি সেগমেন্ট এই আপকামিং ফোনটির সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে। এছাড়া এই ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন আগের মডেলটির মতোই হবে। যারা ভবিষ্যতে একটি নতুন ফ্লিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।