Home খবর লাইভ হল Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ, লিক হল ডিজাইন এবং ফিচার

লাইভ হল Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ, লিক হল ডিজাইন এবং ফিচার

Motorola আগামী বছর একটি নতুন বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি Motorola Razr Flex 2027 নামে পেশ করা হতে পারে। কোম্পানির অস্ট্রেলিয়ার সাপোর্ট ওয়েবসাইটে এই আপকামিং ফোনটির নাম স্পট করা হয়েছে। এক‌ই সঙ্গে মোটোরোলার একটি ইভেন্টের ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ইভেন্টে ফোল্ডেবল ফোনের ঝলক দেখা গেছে। তবে ভিডিওতে দেখা ফোনটি Razr Flex 2027 স্মার্টফোন‌ই কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয়। চলুন জেনে নেওয়া যাক এই নতুন লিক সম্পর্কে।

Motorola Razr Flex 2027 ফোনের সাপোর্ট পেজ

Motorola Razr Flex 2027 ফোনের নাম কোম্পানির অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের সাপোর্ট পেজে দেখা গেছে। এক‌ই সঙ্গে এই ফোনটি কোম্পানির সিকিউরিটি আপডেট সিলেক্টরেও লিস্টেড হয়েছে। এখানে বর্তমান Razr ফোনের সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্ট সংক্রান্ত তথ্য দেখা যায়।

এই লিস্টিং থেকে আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। ওয়েবসাইটের সিকিউরিটি আপডেট সেকশনে আপাতত ‘Test Security Updates’ হেডিং সহ Android 16 এবং 2029 সালের আগস্ট মাস পর্যন্ত সিকিউরিটি সাপোর্টের কথা লেখা রয়েছে। আপাতত এই ডিটেইলস প্লেসহোল্ডার হতে পারে, তাই ভবিষ্যতে এগুলি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সাপোর্ট পেজ ছাড়া ব্রাজিলের TudoCelular পাবলিকেশনে Motorola একটি ইভেন্টের ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে প্রথমে বড় স্ক্রিনে কোম্পানির ব্র্যান্ডিং দেখা গেছে এবং এর পর ফোল্ডেবল স্মার্টফোনের অ্যানিমেশন রয়েছে। তবে ভিডিওতে কোনো ফোনের নাম উল্লেখ করা হয়নি।

Motorola Razr Flex 2027 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Motorola Razr Flex 2027 ফোনে 6.92 ইঞ্চির মেইন ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হতে পারে। এঅ‌ইভাবে এই ফোনের কভারে 4.97 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন যোগ করা হতে পারে। এই ফোনটির ডিজাইন সাধারণ বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনের চেয়ে কিছুটা চ‌ওড়া, অনেকটা পাসপোর্টের মতো হতে পারে। এর ফলে ফোনটির ফুটপ্রিন্ট অন্যান্য বুক-স্টাইল ফোল্ডেবল ফোনের তুলনায় ছোট হবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনে 12GB RAM এবং Android 17 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে দুটি 50MP ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP48 এবং IP49 রেটিং দেওয়া হতে পারে। Motorola Razr Flex 2027 ফোনটি বাজারে Dark Botanical Garden এবং Coriander কালার অপশনে সেল করা হতে পারে।

কবে লঞ্চ হতে পারে Motorola Razr Flex 2027?

কোম্পানির পক্ষ থেকে আপাতত Motorola Razr Flex 2027 ফোনের নাম, ডিজাইন, ফিচার বা লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির সাপোর্ট ওয়েবসাইটে এই ফোনের নাম দেখে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে।