মোটোরোলা অফিসিয়ালি তাদের নতুন টেকনোলজির নমুনা হিসাবে কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Motorola Signature 27 লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চের সঙ্গে সঙ্গে ফোনটির ভারতীয় লঞ্চ টিজ করা হয়েছে। ভারতে এই ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনও প্রকাশ করে দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন
প্রসেসিঙের জন্য Motorola Signature 27 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট দেওয়া হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.01GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Qualcomm Adreno GPU যোগ করা হয়েছে।
Motorola Signature 27 ফোনে হেভি প্রসেসিঙের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ArcticMesh কুলিং সিস্টেম রয়েছে। এতে 8384 mm² vapor chamber সহ ডায়মন্ড-ইনফিউজড থার্মাল জেল দেওয়া হয়েছে, যা ফোনের উষ্ণতা তৎক্ষণাৎ কমাতে পারে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM যোগ করা হয়েছে।
এই ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এতে Tandem Panel টেকনোলজি সহ Extreme AMOLED Duo ডিসপ্লে দেওয়া হয়েছে। Motorola Signature 27 ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 12000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে Water Touch ফিচার দেওয়া হয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও অনায়াসে ব্যাবহার করা যায়।
Motorola Signature 27 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYTIA L910 সেন্সর, 3.5x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature 27 ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 4.55W রিভার্স ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Motorola Signature 27 ফোনটিতে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে এবং এই ফোনের বডি MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনের স্ক্রিনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে Corning Gorilla Gorilla Ceramic 3 প্রোটেকশন রয়েছে।
Motorola Signature 27 ফোনের দাম
গ্লোবাল মার্কেটে Motorola Signature 27 ফোনের দাম রাখা হয়েছে €1899। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। আগামী 16 নভেম্বর থেকে ফোনটি ইউরোপে সেল করা হবে। ভারতের ওয়েবসাইটে এই ফোনটি 12GB RAM + 256GB Storage ও 16GB RAM + 512GB Storage সহ লিস্টেড করা হয়েছে এবং ভবিষ্যতে এই মডেলগুলির দাম জানা যাবে। ভারতের বাজারে এই ফোনটি PANTONE Coal Smoke (Dark Gray) এবং PANTONE Capulet Olive (Green) কালার অপশনে সেল করা হবে।
