আপনি কি Apple iPhone কেনার কথা ভেবেও অত্যাধিক দামের কথা ভেবে iPhone কিনতে পারছেন না? তাহলে সম্ভবত এটাই হল এই ফোনটি কেনার সঠিক সময়। সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে iPhone 14, কিন্তু তার আগে কোম্পানি তাদের সমস্ত iPhone মডেলে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। তবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ‘iPhone 12’-এ। আপনি এই ফোনটি 51,900 টাকায় কিনতে পারবেন। যেখানে আপনি জানেন যে কোম্পানি এই ফোনটি ভারতে 79,900 টাকায় লঞ্চ করেছে। ফোনটি আসল দাম এর থেকে 28,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এই অফারটি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ডিজিটালে পাওয়া যাচ্ছে। iPhone 12-এর পাশাপাশি এখানে আরও কিছু অফার পাওয়া যাচ্ছে।
Apple iPhone 12 5G এর অফার
রিলায়েন্স ডিজিটালে Apple iPhone 12 5G-এর অফার সম্পর্কে বলতে গেলে এর 64GB মডেলটি 54,900 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, আপনি যদি HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন, তাহলে আপনি অতিরিক্ত 3,000 টাকার ক্যাশব্যাক পাবেন। প্রথমবার যেসব ইউজার এই স্টোর থেকে কেনাকাটা করবেন তাদের জন্য, কোম্পানি অতিরিক্ত 500 টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও, আপনি MobiKwik-এর মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং Indus Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় 1500 টাকা ডিসকাউন্ট পাবেন৷ সব মিলিয়ে কোম্পানি কিন্তু বিশাল অফার দিচ্ছে। অন্যান্য সাইটে এই ফোনটি একটু বেশি দামে পাওয়া যাচ্ছে।
Apple iPhone 12 5G এর স্পেসিফিকেশন
Apple iPhone 12 5G তে একটি 6.1-ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি এই ফোনে একটি এজ-টু-এজ OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে ব্যবহার করেছে যা 2,532 x 1,170 পিক্সেল রেজলিউশনের সাথে আসে। এই ফোনটিতে HDR 10 এবং HLG HDR সাপোর্ট রয়েছে। এই ফোনের ফ্রন্টে একটি সুপার ওয়াইড নচ আছে, যার উপর সেলফি ক্যামেরা এবং ফেস আইডি দেওয়া হয়েছে। ফোনটির বডি সিরামিক শিল্ডের হবে যা খুব শক্তিশালী বলে মনে করা হয়। এই ফোনটি A14 Bionic চিপসেটে কাজ করে। iPhone 12 5G-তে 12MP সেন্সর সহ একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। কোম্পানি এই ফোনে ডুয়াল সেন্সর ব্যবহার করেছে। ক্যামেরার সাথে, আপনারা এই ফোনে OIS, 120-degree FoV, f/1.8 অ্যাপারচার পাবেন, যা 2x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়াও ফ্রন্টে একটি 12MP ক্যামেরা রয়েছে।
আপনাদের জানিয়ে রাখি যে আইফোনের ক্যামেরাকে সেরা বলে মনে করা হয়। কোম্পানি শুধুমাত্র তাদের ডিটেল ইমেজ এর জন্যই যে বিখ্যাত, তা কিন্তু নয়, বরং এই ফোনের ইমেজ এর কালার কম্বিনেশনও ন্যাচারাল মনে হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
