এই সপ্তাহে রিলিজ হতে চলেছে এইসব দুর্দান্ত সিনেমা এবং সিরিজগুলি, উইকেন্ড কাটবে দারুণ

আপনি যদি নতুন ওয়েব সিরিজ এবং সিনেমার রিলিজের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য দারুণ হতে চলেছে। প্রতি সপ্তাহের মতো, এবারও আপনাদের প্রিয় OTT প্ল্যাটফর্ম যেমন Disney Plus Hotstar, Netflix, Amazon Prime Video এবং Zee5-এ অনেকগুলি নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা রিলিজ হতে চলেছে। এই পোস্টে আপনাদের এই সপ্তাহে কোথায়, কি কি সিনেমা এবং সিরিজ রিলিজ করছে, সেটা বিস্তারিত জানাবো। এই তালিকায় Dahan Ka Rahasya, Jogi এবং Shiksha Mandal এর মতো সিরিজ এবং সিনেমা অন্তর্ভুক্ত রয়েছে।

এই সপ্তাহের OTT রিলিজ

  1. Shiksha Mandal
  2. Jogi
  3. Dahan
  4. GOODNIGHT MOMMY
  5. College Romance S3
  6. Heartbreak High

Shiksha Mandal

ভারতীয় শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারীগুলির মধ্যে অন্যতম শিক্ষা বোর্ড কেলেঙ্কারির উপর একটি সিরিজ তৈরি করা হয়েছে। MX প্লেয়ারে এই MX অরিজিনাল সিরিজটি স্ট্রিম করা হবে। এই ওয়েব সিরিজটি আপনাকে শিক্ষা ক্ষেত্রের একটি ভীষণ কঠিন গল্পের সাথে পরিচয় করিয়ে দেবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি 15 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

Jogi

1984 সালের শিখ বিরোধী দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি Jogi সিনেমাটি এই মাসে 16 সেপ্টেম্বর Netflix এ মুক্তি পাবে। এই সিনেমায় বিখ্যাত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘Jogi’ সিনেমার ট্রেলার। এই সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং এতে অভিনয় করেছেন আমিরা দস্তুর, জিশান আইয়ুব, হিতেন তেজওয়ানি এবং কুমুদ মিশ্র সহ অনেক সুপরিচিত অভিনেতা।

Dahan

ডিজনি প্লাস হটস্টার এ একটি নতুন ওয়েব সিরিজ Dahan মুক্তি পেতে চলেছে৷ এই সিরিজটি 16 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এটি একটি নয় পর্বের হরর ওয়েব সিরিজ, যেখানে দুর্দান্ত গল্পের পাশাপাশি শক্তিশালী অভিনেতাদের অভিনয় দেখা যাবে।

Goodnight Mommy

Goodnight Mommy অ্যামাজন প্রাইম ভিডিওতে 16 সেপ্টেম্বর 2022 এ মুক্তি পাবে। Goodnight Mommy এর কাহিনি যমজ ছেলেদের কেন্দ্র করে তৈরি। যারা মুখের প্লাস্টিক সার্জারি করার পর তাদের মায়ের সাথে একটি নতুন বাড়িতে চলে যায়। তবে তারা ব্যান্ডেজের নীচে লুকিয়ে থাকা ব্যক্তিটিকে সন্দেহ করে এবং তারা জানতে পারে যে সে তাদের মা নয়। এই সিনেমাটি 2014 সালে একই শিরোনামে মুক্তিপ্রাপ্ত অস্ট্রিয়ান চলচ্চিত্রের রিমেক।

College Romance S3

আপনি যদি College Romance এর একটি সিঙ্গেল সিজনও দেখে থাকেন, তাহলে আপনি এই ওয়েব সিরিজের মূল চরিত্র নাইরা, দীপিকা, বাগ্গা, করণ এবং ট্রিপির কথা নিশ্চয়ই মনে রেখেছেন। এই পাঁচ কলেজ বন্ধুদের নিয়ে এই সিরিজের কাহিনি দেখানো হয়েছে। এই সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া মেহতা, অপূর্ব অরোরা, গগন অরোরা, কেশব সাধনা এবং মনজোত সিং। কলেজ রোমান্স পরিচালনা করেছেন পারিজাত জোশী।

Heartbreak High

Heartbreak High হল একটি অস্ট্রেলিয়ান শো যা হান্না ক্যারল চ্যাপম্যান, বেন গ্যানন এবং মাইকেল জেনকিন্স দ্বারা নির্মিত। এই শোটি একটি হাইস্কুলের ছাত্রকে ঘিরে আবর্তিত হয় যে, একদিন একটি দেওয়ালে একটি সম্পর্কের গাছের মাধ্যমে প্রতিটি ছাত্রের প্রেমের জীবন ফুটিয়ে তোলে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here