কমে গেল 50MP Selfie Camera সহ ভিভো 5জি স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দামের ডিটেইলস

ভিভো তাদের ফ্যানদের জন্য দীপাবলির উপহার হিসেবে কোম্পানির জনপ্রিয় Vivo V30 5G স্মার্টফোনটির দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটি ফোনের সমস্ত ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। বর্তমানে দাম কমানোর পর Vivo V30 5G স্মার্টফোনটি 29,999 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo V30 এর দাম

Vivo V30 5Gপুরনো দামপ্রাইস ড্রপনতুন দাম
8GB RAM + 128GB Memory₹31,999₹2,000₹29,999
8GB RAM + 256GB Memory₹33,999₹2,000₹31,999
12GB RAM + 256GB Memory₹35,999₹2,000₹33,999

 

Vivo V30 5G স্মার্টফোনটির 2 টাকা দাম কমানোর পর, ফোনটির 8GB RAM +128GB ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 8GB RAM +256GB ভেরিয়েন্টের দাম 31,999 টাকা হয়েছে। 12GB RAM সহ স্টোরেজ অপশনের দাম কমিয়ে 33,999 টাকা হয়ে গেছে। এই Vivo V30 5G স্মার্টফোনটি Peacock Green, Andaman Blue এবং Classic Black কালার অপশনে সেল করা হচ্ছে।

Vivo V30 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V30 স্মার্টফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে সহ এচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে আলট্রা স্মার্ট কুলিং সিস্টেম রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে 12জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এর সুবিধার পাওয়া যায়।
  • ক্যামেরা: Vivo V30 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে OIS ফিচারযুক্ত ও অরা লাইট ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here