গত সপ্তাহে টেক কোম্পানি Oppo তাদের নতুন বাজেট স্মার্টফোন A3s লঞ্চ করেছিল। লঞ্চের সময় ফোনটির দুটি র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। একটি ভেরিয়েন্টে 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরিযুক্ত এবং অপর ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি আছে। এবার কোম্পানি এই ফোনটির সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Oppo A3s এর 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।
পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো Motorola One Vision
আমরা এই তথ্য রিটেইল স্টোর থেকে জানতে পেরেছি। নতুন Oppo A3s এর মডেলটি কোম্পানির পক্ষ থেকে মাত্র 9,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। র্যাম ও স্টোরেজ ছাড়া ফোনটির সমস্ত স্পেসিফিকেশন আগের ভেরিয়েন্টগুলির মতোই।
Oppo A3s স্পেসিফিকেশন
Oppo A3s এ 6.2 ইঞ্চির এইচডি+ সুপার ফুল স্ক্রিন বেজল লেস ডিসপ্লে আছে। এই ফোনটি 1.8 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
Realme আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী 5জি ফোন, স্ন্যাপড্রাগন 855 প্রসেসরে করবে রান
সেলফির জন্য এই ফোনে এআই বিউটিফাই ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। Oppo A3s একটি ডুয়েল সিম ফোন যা 4জি।ভোএলটিইসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। কোম্পানি এতে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার দিয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,230 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ কালার ওএস 5.1 এ কাজ করে।
প্রসঙ্গত কিছু দিন আগে কোম্পানির পক্ষ থেকে Oppo A1k ফোনটি 8,490 টাকার দামে লঞ্চ করা হয়েছে যা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও সেল করা হয়।
11 জুন ভারতে লঞ্চ হবে Honor 20 সিরিজ, জেনে নিন বিশেষত্ব
Oppo A1k স্পেসিফিকেশন
Oppo A1k ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 87.42 শতাংশ। এই ফোনে 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। Oppo A1k অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক 6762 চিপসেটে রান করে।
কোম্পানির তরফ থেকে ফোনটির একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যা 2 জিবি র্যামযুক্ত। এই ফোনে 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Oppo A1k তে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ফিচার ফোন ইউজারদের জন্য Airtel নিয়ে এলো একটি বিশেষ উপহার, একটি প্ল্যানেই পাওয়া যাবে সব সুবিধা
Oppo A1k একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে কোম্পানি 4,000 এমএএইচের ব্যাটারী দিয়েছে। ওপ্পোর এই লেটেস্ট ফোনটি রেড ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










