28 জুলাই ভারতে লঞ্চ হবে Redmi Note 14 SE 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 5100mAh ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে

রেডমি তাদের ফ্যানদের জন্য দারুণ উপহার পেশ করতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে ভারতে তাদের ‘Redmi Note’ সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করবে। কোম্পানি জানিয়েছে আগামী 28 জুলাই ভারতে Redmi Note 14 SE 5G ফোনটি পেশ করা হবে। এই সস্তা ফোনটির লঞ্চ ডিটেইলস ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 14 SE 5G ফোনের লঞ্চ ডিটেইলস

ভারতে 28 জুলাই Redmi Note 14 SE 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনটিকে Killer Note বলে জানিয়েছে এবং ফোনটি কম দামে পেশ করা হবে। এই ফোনটি ভারতের বাজারে এই সিরিজের চতুর্থ মডেল হিসাবে পেশ করা হবে এবং ফোনটির দাম Redmi Note 14 5G ফোনের চেয়েও সস্তা হতে পারে। ব্র্যান্ডের ওয়েবসাইটে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। ফোনটির দাম এবং সেল সম্পর্কে আগামী 28 জুলাই ঘোষণা করা হবে।

Redmi Note 14 SE 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Redmi Note 14 SE 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7025 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। Virtual RAM এর মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 SE 5G ফোনে 5,110mAh ব্যাটারি যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে 4 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং এই সেটআপে OIS ফিচার সহ 50MP Sony LYT-600 প্রাইমারি লেন্স থাকবে।

এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হবে এবং এই স্ক্রিন 2100nits ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সে যোগ করা হবে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 5 কোটিং থাকবে। ফোনটিতে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্পিকার দেওয়া হবে।

Redmi Note 14 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • MediaTek Dimensity 7025
  • 8GB RAM + 256GB Storage
  • 6.67″ 120Hz AMOLED Display
  • 50MP Rear Camera
  • 16MP Selfie Camera
  • 45W 5,110mAh Battery

দাম: Redmi Note 14 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM সহ 128GB মডেলের দাম 17,999 টাকা এবং 256GB মডেলের দাম 19,999 টাকা।

ডিসপ্লে: Redmi Note 14 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2100 নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Redmi Note 14 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 457426 AnTuTu স্কোর পেয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi Note 14 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.96 ইঞ্চির সেন্সর সাইজ এবং এফ/1.59 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-600 OIS সেন্সর ও এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 19 ঘন্টা এবং 21 মিনিটের PC Mark Battery স্কোর পেয়েছে। আমাদের টেস্ট চলাকালীন মাত্র 32 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হতে সময় নিয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here