Nokia ব্র্যান্ডের মালিক টেক কোম্পানি HMD Global আজ ভারতীয় বাজারে নতুন নোকিয়া ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবটি Nokia T10 নামে পেশ করা হয়েছে এবং এর প্রাথমিক দাম রাখা হয়েছে 11,799 টাকা। এই পোস্টে 8” HD display যুক্ত Nokia T10 ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল।
Nokia T10 এর দাম
আপাতত কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র Nokia T10 (WiFi) মডেলের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটের বেস ভেরিয়েন্টে 3GB RAM এর সঙ্গে 32GB স্টোরেজ আছে এবং এর দাম রাখা হয়েছে 11,799 টাকা। একইভাবে Nokia T10 এর 4GB RAM ও 64GB Storage ভেরিয়েন্ট 12,799 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানি খুব তাড়াতাড়ি Nokia T10 (LTE + Wi-Fi) মডেলও মার্কেটে লঞ্চ করা হবে।
Nokia T10 এর স্পেসিফিকেশন
লেটেস্ট Nokia T10 ট্যাবলেটটি 16:10 আসপেক্ট রেশিওযুক্ত 800 x 1280 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 8 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে গ্লাসের প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে। Nokia T10 ট্যাবলেটের বডি পলিকার্বনেট দিয়ে তৈরি এবং এটি IPX2 রেটিং যুক্ত অর্থাৎ অল্প জলে বা ফোয়ারাতে পড়লেও ট্যাবলেটটির কোনো ক্ষতি হবে না।
Nokia T10 ট্যাবলেট Android 12 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা আগামী 2 বছর পর্যন্ত অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই ডিভাইস Android 13 এবং আগামী দিনে Android 14 এর আপডেটও পাবে। এটি একটি 4G ট্যাবলেট এবং Unisoc T606 চিপসেটে রান করে। এই ট্যাবলেটে 512GB মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।
ফটোগ্রাফির জন্য Nokia T10 ট্যাবলেটের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ট্যাবলেটের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয়নি তবে এই ডিভাইস 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











