Nokia কিছু দিন আগে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে Nokia T20 ট্যাবলেট লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটটি ভারতের মার্কেটে পেশ করা হয়েছে। দীপাবলির আগে 8,200mAh battery ও 10.4-inch 2K display সহ Nokia T20 ট্যাবলেটটি লঞ্চ করে নোকিয়া তাদের ভারতীয় ফ্যানদের সুন্দর সারপ্রাইজ দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক Nokia T20 ট্যাবলেটের ভারতীয় দাম ও স্পেসিফিকেশন।
Nokia T20 এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Nokia T20 তে 5:3 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2,000 X 1,200 রেজলিউশন সাপোর্টেড 10.4 ইঞ্চির 2K LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 400nits এবং একে সুরক্ষিত রাখার জন্য এতে টাফ গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটটি 3 জিবি ও 4 জিবি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এটি অক্টাকোর প্রসেসরযুক্ত Unisoc T610 চিপসেটে রান করে। এই ডিভাইসটি 32 জিবি এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ এবং অটো ফোকাস ফিচারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা আছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবলেটে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে স্টেরিও স্পীকার, পাওয়ার অ্যামপ্লিফায়ার, ডুয়েল মাইক্রোফোন, OZO অডিও এবং প্লেব্যাক, FM রেডিও এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। ধুলো এবং জলের ছিটার হাত থেকে বাঁচানোর জন্য একে IP52 সার্টিফাইড করা হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে 4G LTE (optional), Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও এই ট্যাবলেটে স্টেরিও স্পীকার ও অ্যামপ্লিফায়ার যোগ করা হয়েছে।
দাম ও সেল
ভারতে Nokia T20 ট্যাবলেটটি ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ডিভাইসের Wi-Fi 3GB/32GB, Wi-Fi 4GB/64GB ও Wi-Fi + LTE 4GB/64GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে: 15,499 টাকা, 16,499 টাকা এবং18,499 টাকা। আগামীকাল অর্থাৎ 2 নভেম্বর থেকে এই ট্যাবলেটটি Flipkart ও নোকিয়া ডট কমের মাধ্যমে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











