Nothing নিজের প্রথম স্মার্টফোনটিকে টিজ করে দিয়েছে। কোম্পানির প্রথম স্মার্টফোন Nothing Phone (1)। কোম্পানি বিগত কিছুদিন যাবৎ নিজের আপকামিং স্মার্টফোনটিকে টিজ করে চলেছে। নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনটিকে ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী 12 জুলাই লঞ্চ করা যেতে পারে। নাথিং কোম্পানি নিজের আপকামিং স্মার্টফোনের রেয়ার প্যানেলের ডিজাইন শেয়ার করেছে। Nothing Phone (1) স্মার্টফোনে তাদের প্রথম ইয়ারবাডস Nothing Ear (1) TWS-এর ঝলক দেখতে পাওয়া যেতে পারে। নাথিং ব্র্যান্ডের কো-ফাউন্ডার কার্ল পেই, তিনি আগে OnePlus-এর কো-ফাউন্ডার ছিলেন। এবার তিনি নতুন স্মার্টফোন নিয়ে এসে গেছেন।
Nothing-এর আগেই সুনিশ্চিত করে দিয়েছে, যে এই ফোনের ট্রান্সপারেন্ট ব্যাকের স্মার্টফোনেও কাজ করেছে। এই ফোনের আউটার শেল ট্রান্সপারেন্ট হতে চলেছে, যেটির ইন্টারনাল কম্পোনেন্ট হোয়াইট শিটে ঢাকা থাকতে পারে। এই আর্টিকেলে নাথিং ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন এবং আরও ডিটেলস সমন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রকাশ্যে এলো Nothing Phone (1)-এর ডিজাইন
নাথিং- র কো-ফাউন্ডার Carl Pei কোম্পানির প্রথম স্মার্টফোনের রেয়ার প্যানেলের ডিজাইন টিজ করেছেন। এই স্মার্টফোনটি আগামী 12 জুলাই লঞ্চ হতে চলেছে। নাথিং-এর এই স্মার্টফোনটিকে ট্রান্সপারেন্ট ব্যাক এবং মেটাল ফ্রেমের সাথে পেশ করা যেতে পারে। এই ফোনের ইন্টারনাল কম্পোনেন্ট হোয়াইট শিটে ঢাকা থাকতে পারে, যেখানে আলাদা আলাদা প্যাটার্ন দেখতে পাওয়া যেতে পারে।
Nothing এর আপকামিং স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এছাড়া ক্যামেরা সেন্সরের সাথে LED ফ্ল্যাশও দেওয়া থাকতে পারে। কিন্তু নাথিং কোম্পানি এখনও পর্যন্ত ক্যামেরা সেন্সর সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। এই ফোনের রেয়ার প্যানেলে বড়ো C কাটআউট দেখতে পাওয়া যেতে পারে, এটি ওয়ারলেস চার্জিং সাপোর্টের জন্য দেওয়া যেতে পারে। এই ফোনে ফ্ল্যাট ডিজাইন দেওয়া যেতে পারে, ফোনটির বাঁদিকে ভলিউম বাটন দেওয়া যেতে পারে। এর সাথে ডানদিকে পাওয়ার বাটন দেওয়া যেতে পারে।
নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনটি Qualcomm Snapdragon SoC সাপোর্ট করতে পারে। যদিও প্রসেসরের সম্পর্কে কোনো তথ্য উপলব্ধ নেই। আশা করা হচ্ছে, যে নাথিং ব্র্যান্ডের এই স্মার্টফোনটিকে Snapdragon 778G অথবা Snapdragon 7 Gen 1 SoC এর সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
Nothing Phone (1) ফোনটির সম্পর্কে বলা হচ্ছে, যে এই ফোনে 90Hz রিফ্রেশরেটের 6.55-ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনে 4500 mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনটি Android 12 বেস করে Nothing OS-এ রান করতে পারে। ভারতে এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
