Home খবর মাত্র 2,000 টাকায় প্রি-বুক করুন Nothing Phone (1), জেনে নিন বিস্তারিত

মাত্র 2,000 টাকায় প্রি-বুক করুন Nothing Phone (1), জেনে নিন বিস্তারিত

Nothing Phone ফোন গত কয়েক মাস ধরে শুধুমাত্র মোবাইল ইউজারদেরই নয়, বরং অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডেরও দৃষ্টি আকর্ষণ করছে। কোম্পানি তাদের প্রথম স্মার্টফোন Nothing Phone(1) ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ পেশ করতে চলেছে এবং 12ই জুলাই ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে Nothing Phone (1) লঞ্চ হয়েছে। এই ফোনটি লঞ্চের আগে, Nothing ফোনের প্রোডাক্ট পেজটি ভারতের শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে এবং জানানো হয়েছে যে Nothing Phone (1) মাত্র 2,000 টাকা দিয়ে প্রি-বুক করা যাবে।

Nothing Phone (1) এর প্রি বুকিং

12ই জুলাই রাত 8:30 টায় Nothing Phone (1) স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে এবং এই মোবাইল ফোনের প্রোডাক্ট পেজটি শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। এই প্রোডাক্ট পেজের মাধ্যমে, এটা স্পষ্ট হয়ে গেছে যে Nothing Phone 1 শুধুমাত্র Flipkart-এ এক্সক্লুসিভ সেলের জন্য পাওয়া যাবে। অন্যদিকে, টিপস্টার মুকুল শর্মা একটি টুইটে দাবি করেছেন যে 2,000 টাকার টোকেন মানি দিয়ে ফ্লিপকার্টে Nothing Phone 1 প্রি-বুক করা যাবে।

প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে Nothing OS

ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ এর মাধ্যমে কোম্পানি ঘোষণা করেছে যে আজ থেকে ভারতে Nothing Launcher (Beta) উপলব্ধ হয়েছে। এই Nothing OS গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। Samsung S Series এবং Google Pixel ইউজাররা এই এই OS তাদের ফোনে চালাতে পারবে এবং এর পরে OnePlus স্মার্টফোনেও Nothing Launcher (Beta) ভার্সন উপলব্ধ হবে। এই OS এর মাধ্যমে মানুষ Nothing OS এর নতুন গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি কেমন হবে সেটা ট্রাই করতে পারবে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

লিক রিপোর্ট অনুযায়ী Nothing Phone (1) ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.55-ইঞ্চি ফুলএইচডি + ডিসপ্লে সাপোর্ট করবে, যা OLED প্যানেলে নির্মিত হবে। প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট দেওয়া যেতে পারে। র‍্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে, কোম্পানি এই মোবাইলের অনেকগুলি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করতে চলেছে, যার মধ্যে 6 GB RAM এবং 8 GB RAM থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য,এই ফোনে 4,500 mAh ব্যাটারি থাকবে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন