Home খবর শুরু হয়ে গেল Nothing Phone (1) স্মার্টফোনের প্রি-অর্ডার, থাকছে একাধিক অফার, জেনে নিন বিস্তারিত

শুরু হয়ে গেল Nothing Phone (1) স্মার্টফোনের প্রি-অর্ডার, থাকছে একাধিক অফার, জেনে নিন বিস্তারিত

Nothing এর প্রথম স্মার্টফোনটি লঞ্চের জন্য প্রস্তুত।দীর্ঘদিন ধরেই Nothing এর এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করা হচ্ছে। কোম্পানি বেশি কিছুদিন ধরেই এই স্মার্টফোনটির টিজার প্রকাশ করছে। এই ফোনটি 12 জুলাই ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। লেটেস্ট তথ্য অনুযায়ী, আসন্ন Nothing Phone (1) স্মার্টফোনটি লঞ্চের আগেই ভারতে এর প্রি-অর্ডার সংক্রান্ত তথ্য লিক হয়েছে।

Nothing Phone (1) প্রি-অর্ডারের ডিটেইলস

আসন্ন Nothing Phone (1) স্মার্টফোনের প্রি-অর্ডারের ডিটেইলস প্রকাশিত হয়েছে। এই ফোনের প্রি-অর্ডারের তথ্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে 24 জুন থেকে, Nothing কমিউনিটির মেম্বাররা প্রি-অর্ডার পাস কোড পাবেন। ওয়েবসাইটে তালিকাভুক্ত ইউজাররা এই আমন্ত্রণ কোডগুলি পাবেন। আপনি আপনার অ্যাকাউন্টে আপনার পজিশন অ্যাক্সেস করতে পারেন। আপনি যদি আপনার পজিশন এগিয়ে রাখতে চান তাহলে আপনাকে আপনার বন্ধুদের সাথে লিঙ্কটি শেয়ার করতে হবে।

আপনি যখন Nothing Phone (1) এর জন্য আমন্ত্রণ কোড পাবেন তখন আপনি একটি ইমেল নোটিফিকেশন পাবেন। এই আমন্ত্রণ কোড সহ, ক্রেতাদের 30 জুনের মধ্যে Flipkart থেকে ফোনটি বুক করতে হবে। প্রি-অর্ডারের জন্য, ক্রেতাদেরকে 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। এই পাসের মাধ্যমে ক্রেতারা Nothing Phone (1) থেকে এক্সেসরিজের ওপর বিশেষ ছাড় পাবেন। এই অফারটি শুধুমাত্র তারাই পাবেন যারা ফোনটি প্রি-অর্ডার করবেন।

Nothing Phone 1 স্মার্টফোনটি প্রি-অর্ডার করার জন্য 12 জুলাই রাত 9 টায় Flipkart-এ ফোনটির জন্য সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। এর সাথে, 2000 টাকার সিকিউরিটি মানি ফোনের দামের সাথে এডজাস্ট করা হবে।

Nothing Phone (1) এর দাম

Nothing Phone (1) স্মার্টফোনের দাম সম্পর্কে বলা হচ্ছে যে এটি ভারতে 30 হাজার টাকার বাজেটে পেশ করা যেতে পারে। Nothing ব্র্যান্ডের এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 778+ চিপসেটের সঙ্গে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন