Home খবর শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone 3, কোম্পানি শেয়ার করল এই ফটো

শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone 3, কোম্পানি শেয়ার করল এই ফটো

Nothing ব্র্যান্ড তার অনন্য এবং ভিন্ন ধরনের ডিজাইনের জন্য জনপ্রিয়। এই কোম্পানিটি তাদের প্রথম মোবাইল ফোনে ট্রান্সপারেন্ট ডিজাইন এনে চাঞ্চল্য তৈরি করেছিল। অনুমান করা হচ্ছে যে শীঘ্রই Nothing Phone 3 লঞ্চ হতে চলেছে। আসলে কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি শেয়ার করেছে যেটা দেখে এটা অনুমান করা হচ্ছে।

এই ফটো শেয়ার করেছে কোম্পানি

নীচের ফটোতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে Nothing ব্র্যান্ড কোন একটি ডিভাইসের ব্যাক প্যানেলটা দেখিয়েছে। এই ফটোতে খুব বেশি কিছু স্পষ্ট হয়নি তবে ডিভাইসের বডিতে একটি স্ক্রু এর মত জিনিস দেখা গেছে। সাধারণত স্মার্টফোনগুলিতে কোনও ধরণের স্ক্রু থাকে না তবে ‘Nothing’ ব্র্যান্ডের কথা ক্ষেত্রে এটাও সম্ভব হতে পারে।

Nothing কোম্পানির টুইটে 3, 2, 1 লেখা হয়েছিল যা একভাবে কাউন্টডাউনকে নির্দেশ করে। এখানে এটা স্পষ্ট যে কোম্পানি খুব শীঘ্রই একটি নতুন মোবাইল মার্কেটে লঞ্চ করতে চলেছে। তবে এটি কোন ডিভাইসটি হবে সেটা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। টেক জগতে বলা হচ্ছে যে এটি Nothing Phone 3 বা CMF ফোন (1) হতে পারে।

Nothing Phone 3 ফোনের লিক ডিটেইলস

Nothing Phone 3 Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত চিপসেট যা 3GHz পর্যন্ত ক্লকস্পিডে রান করে। ভারতে এই ফোনটা 45 ​​হাজার টাকা পর্যন্ত দামে লঞ্চ করা যেতে পারে।

Nothing Phone 2a